Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হেলিকপ্টারে আয়কর তল্লাশি, বেহালা ফ্লাইং ক্লাবের ঢিলেঢালা পরিকাঠামো নিয়ে চিঠি কমিশনের

নববর্ষের দিন বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আচমকাই তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। পরদিন দেখা যায় রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালানো হয়েছে।  

হেলিকপ্টারে আয়কর তল্লাশি, বেহালা ফ্লাইং ক্লাবের ঢিলেঢালা পরিকাঠামো নিয়ে চিঠি কমিশনের

হেলিকপ্টারে আয়কর বিভাগের তল্লাশি, বেহালা ফ্লাইং ক্লাবের ঢিলেঢালা পরিকাঠামো নিয়ে নির্বাচন কমিশনের চিঠি - দ্য ওয়াল ফাইল।

শেষ আপডেট: 16 April 2024 20:21

দ্য ওয়াল ব্যুরো: নববর্ষের দিন বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আচমকাই তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। পরদিন দেখা যায় রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালানো হয়েছে।  

নির্বাচন কমিশন মঙ্গলবার বুঝিয়ে দিল, হেলিপ্যাডে আয়কর তল্লাশি হতেই পারে। হেলিকপ্টারে যাঁরা উঠছেন, তাঁদের ও তাঁদের সঙ্গে থাকা ব্যাগপত্তর তল্লাশি করা হবে। ভোটের সময়ে টাকাপয়সা বা সোনাদানা বহন করা হচ্ছে কিনা তা দেখতেই এই তল্লাশি হবে। 

বেহালা ফ্লাইং ক্লাবের হেলিপ্যাডে ফ্রিস্কিং ও চেকিংয়ের ব্যবস্থায় ঘাটতি ছিল বলে ভোটের দায়িত্বে থাকা আয়কর দফতরের নোডাল অফিসার সোমবার মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির প্রসঙ্গ টেনে রাজ্য অসামরিক বিমান পরিবহণ দফতরের নোডাল অফিসারের কাছে কৈফিয়ত চান মুখ্য নির্বাচন আধিকারিক। তারপরই স্টেট সিভিল অ্যাভিয়শনের নোডাল অফিসার সমস্ত জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়েছেন, হেলিপ্যাডে ফ্রিস্কিং ও চেকিংয়ের ব্যবস্থা রাখতে হবে। 

যার অর্থ হল, যে ব্যক্তি হেলিকপ্টারে চড়বেন তাঁকে ফ্রিস্ক করে দেখা হবে সঙ্গে টাকা পয়সা ইত্যাদি রয়েছে কিনা। তাঁর সঙ্গে কোনও ব্যাগপত্তর থাকলে তাও হাতড়ে দেখা হবে। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশির ঘটনা যেখানে ঘটেছিল অর্থাৎ বেহালা ফ্লাইং ক্লাব, কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকের অধীনে পড়ে। পরিবহণ দফতর যে চিঠি পাঠিয়েছে সেটা সব জেলা শাসকের উদ্দেশে, সেখানে দক্ষিণ ও উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের নাম উল্লেখ নেই।

অভিষেকের হেলিকপ্টারে তল্লাশির ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বাংলায় শাসক দল প্রশ্ন করেছে, বিজেপি যে সব হেলিকপ্টার ব্যবহার করছে তাতে কি একই ভাবে তল্লাশি চালানো হচ্ছে?

ঘটনা হল, এই অবস্থায় রাজ্য পুলিশও সক্রিয় হয়ে উঠেছে।  মঙ্গলবার কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। যা নিয়ে আবার বিজেপি উষ্মা জানিয়েছে। 
এ ব্যাপারে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কদিন আগে দেখা গেছে বিজেপির এক কর্মীর গাড়ি থেকে ৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকা দিয়ে ভোটারদের লুব্ধ করার চেষ্টা হচ্ছে। বিরোধী দলের হেলিকপ্টারে যদি তল্লাশি চালানো হতে পারে, তা হলে বিজেপি প্রার্থীর গাড়িতে তল্লাশি নিয়ে এত প্রতিক্রিয়া হচ্ছে কেন?”


```