Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ওবিসি সার্টিফিকেট থাকলেই কি SIR-এর চূড়ান্ত তালিকায় নাম থাকবে? বড় ঘোষণা কমিশনের

এসআইআর-এর শুনানির মাঝেই বড় নির্দেশ নির্বাচন কমিশনের। কলকাতা হাইকোর্টে বাতিল হওয়া ২০১০-২০২৪ সালের ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না ভোটার তালিকা সংশোধনে।

ওবিসি সার্টিফিকেট থাকলেই কি SIR-এর চূড়ান্ত তালিকায় নাম থাকবে? বড় ঘোষণা কমিশনের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 December 2025 23:47

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর-এর প্রথম ধাপ শেষ হওয়ার পর রাজ্যে বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। এই তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে শুনানি। লক্ষ লক্ষ ভোটারকে নথিপত্র-সহ শুনানিতে হাজির হতে হচ্ছে এবং নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁদের। এই তালিকায় যেমন সাধারণ মানুষ রয়েছেন, তেমনই রাজ্যের বহু নেতা-মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের নামও রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট নির্দেশ, কলকাতা হাইকোর্টের আদেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট এসআইআর-এর কাজে ব্যবহার করা যাবে না। বুধবার এই নির্দেশিকা জারি করে কমিশন জানায়, ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত যেসব ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং যেগুলি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে, সেগুলি কোনওভাবেই এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হবে না।

এই বিষয়ে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যাতে কেউ বাতিল ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে না পারেন, সে বিষয়টি জেলা স্তরে নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হয়ে যায়। এর ফলে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলেই গণ্য করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ দিয়েছিল।


```