Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিজেপি বুথে লোক দিতে পারছে না, তাই কমিশনকেও ওদের হয়ে নামতে হয়েছে: কল্যাণ

কল্যাণের কথায়, “বিজেপি বুথে লোক দিতে পারে না, তাই কমিশন ওদের রক্ষাকবচ হয়ে উঠেছে। আমরা যখন বিরোধী ছিলাম, তখনও বুথে বুথে লোক দিতাম।”

বিজেপি বুথে লোক দিতে পারছে না, তাই কমিশনকেও ওদের হয়ে নামতে হয়েছে: কল্যাণ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 November 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়মে বুধবার বদল এনেছে নির্বাচন কমিশন (Election Commission)। আর সেই নিয়েই তৃণমূলের তীব্র অভিযোগ— কমিশনের সিদ্ধান্ত বিজেপির স্বার্থে (BJP)! তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) কটাক্ষ, “বিজেপি বুথে বুথে এজেন্ট পাচ্ছে না, তাই ওদের সুবিধা করে দিতে কমিশন নিয়ম পালটেছে। এ থেকেই বোঝা যায়, নির্বাচন কমিশন এখন বিজেপির ‘বি টিম’।”

কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি অংশের (Part) জন্য একজন বিএলএ নিয়োগ করা যাবে। ওই এজেন্টকে অবশ্যই সেই অংশের ভোটার হতে হবে। তবে যদি উপযুক্ত ভোটার না পাওয়া যায়, তাহলে একই বিধানসভা এলাকার অন্য অংশের ভোটারকেও এজেন্ট করা যাবে।

তৃণমূলের দাবি, এই বদল বিজেপির অনুকূলে। কল্যাণের কথায়, “বিজেপি বুথে লোক দিতে পারে না, তাই কমিশন ওদের রক্ষাকবচ হয়ে উঠেছে। আমরা যখন বিরোধী ছিলাম, তখনও বুথে বুথে লোক দিতাম।”

এখানেই থেমে থাকেননি তৃণমূল সাংসদ। নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। অমিত শাহকে উদ্দেশ করে কল্যাণ বলেন, “দেশের পূর্ণ সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। অমিত শাহ বারবার প্রমাণ করেছেন তিনি ব্যর্থ। মোদীরও দেখা উচিত, ওর চ্যালা বকে গেছে! আপনি ১৪০ কোটি মানুষের কাছে দায়বদ্ধ, অমিত শাহর কাছে নন। বিদেশমন্ত্রী যেমন ভদ্রলোক, তেমন একজন হোম মিনিস্টার দিন।”

শুভেন্দুকে আক্রমণ আরও তীব্র। কল্যাণের মন্তব্য, “পুরুলিয়া, কাঁথি, কোচবিহার, বীরভূম— আগে সব ও-ই দেখত। টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার বলছে ওদের চাকরি খাও! ভারতবর্ষ এমন ‘দুনম্বরি নেতা’ আগে দেখেনি।”

বিজেপির সংগঠন নিয়েও কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূল সাংসদ— “বিজেপি এমন একটা দল, যাদের বুথে লোকই থাকে না। তাই কমিশনকেও নামাতে হয়েছে ওদের কাজে!” এখন দেখার পাল্টা জবাবে পদ্মশিবির কী বলে?


```