Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

গরমের দাপট থেকে বাঁচতে ভোটের মরশুমে কী কী করণীয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন

মৌসম ভবন আশঙ্কাবাণী শুনিয়েছে,  মার্চ থেকে মে দেশে লাগামছাড়া গরম পড়ার আশঙ্কা রয়েছে।

গরমের দাপট থেকে বাঁচতে ভোটের মরশুমে কী কী করণীয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন

শেষ আপডেট: 26 March 2024 14:25

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের লোকসভা ভোট। জোরকদমে প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। ৪ জুন ভোটের ফল ঘোষণা হবে। অর্থাৎ আপাতত দু'মাস সরগরম রাজনীতির ময়দান। তবে শুধু রাজনীতির উত্তাপই নয়, এবছর বাড়বে রেকর্ড তাপমাত্রাও। চলতি বছরে এমনই মারাত্মক গরম পড়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তাই গরমের দাপটের মোকাবিলা করতে ভোটের মরশুমে কী কী করা উচিত ইতিমধ্যে তা জানিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। সেই বার্তাই চিঠি দিয়ে সমস্ত রাজ্যেকে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। 

আসলে চলতি মরসুমে প্রকৃতির ভিলেন এন নিনো।এবছর গ্রীষ্মে এই এল নিনোর দাপট সবচেয়ে বেশি থাকবে। মৌসম ভবন আশঙ্কাবাণী শুনিয়েছে,  মার্চ থেকে মে দেশে লাগামছাড়া গরম পড়ার আশঙ্কা রয়েছে। এমনকী শুধু দিনের বেলাই নয়, রাতেও স্বস্তি মেলার আশা নেই।


কমিশনের তরফে ঠিক কী কী সতর্কবিধি জারি করা হয়েছে- 

  • দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো এড়িয়ে চলতে হবে।
  • প্রচারে কিংবা ভোটের দিনে বেরোলে তৃষ্ণার্ত না হলেও বারে বারে জল খেতে হবে। অবশ্যই সঙ্গে জল রাখতে হবে।
  •  প্রার্থী, দলীয় কর্মী সহ অন্যান্যদের হালকা রঙের সুতির পোশাক পরতে হবে। ছাতা, রোদ চশমা সঙ্গে রাখতে হবে।
  • ভোটের কাজে বাইরে থাকলে শিশু অথবা পোষ্যদের গাড়িতে রাখা চলবে না।
  • গরমে অসুস্থ বোধ করলে দ্রুত ডাক্তারের পরামর্শ দিতে হবে।
  • দিনের বেলায় রোদে ভোটের প্রচারে বেরোলে ওআরএস, লস্যির মতো পানীয় যা শরীর হাইড্রেট রাখে সেগুলি সঙ্গে রাখতে হবে। 
  • কোনও ব্যক্তি রোদে থাকাকালীন হিট ওয়েভে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ছায়ায় কিংবা ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। 

৭ দফায় লোকসভা ভোট হতে চলেছে। ভোটের দিনগুলিতেও বুথে সমস্ত ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে-

  • একতলায় ভোটকেন্দ্র করতে হবে। 
  • বুথগুলিতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। 
  • বুথের ভিতরে পোলিং এজেন্সি, পোলিং পার্টিগুলির জন্য চেয়ারের বন্দোবস্ত করতে হবে।
  • বুথের ভিতরে ঠিকমতো আলোর ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  • বুথে যেন শৌচাগার থাকে তার জন্য আগে থেকে নজর রাখতে হবে।
  • যে কোনও জরুরি অবস্থার জন্য মেডিক্যাল কিটের ব্যবস্থা রাখতে হবে। 

```