Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মূর্তি ভাঙা নিয়ে রাজনীতি তুঙ্গে! মানুষের দৃষ্টি ঘোরাতেই মূর্তি ভাঙার ষড়যন্ত্র: মুকুল

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক টানা পড়েন তুঙ্গে। আজ বিজেপি সভাপতি রোড শো-র পর তৃণমূল-বিজেপি সংঘর্ষে বিদ্যাসাগর কলেজের উঠোনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এর পরেই মুখ্যমন্ত্রী মমত

মূর্তি ভাঙা নিয়ে রাজনীতি তুঙ্গে! মানুষের দৃষ্টি ঘোরাতেই মূর্তি ভাঙার ষড়যন্ত্র: মুকুল

শেষ আপডেট: 14 May 2019 15:58

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক টানা পড়েন তুঙ্গে। আজ বিজেপি সভাপতি রোড শো-র পর তৃণমূল-বিজেপি সংঘর্ষে বিদ্যাসাগর কলেজের উঠোনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় সমালোচনা করেন বিজেপির। বিজেপির পাল্টা সাফাই, তৃণমূলই গুন্ডা লাগিয়ে মূর্তি ভেঙেছে! আজ রোড শো শেষের পর সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাওয়ার কথা ছিল অমিত শাহের। কিন্তু যেতে পারেননি। তিনি অভিযোগ করেন, বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে দেওয়া হয়নি তাঁকে। তাই রোড শো শেষ করে সোজা সুইসওতেলে চলে যান তিনি। সাড়ে আটটা নাগাদ ঢোকেন তিনি। সেখানেই ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, সুরিন্দর আলুওয়ালিয়া, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখ। তাঁর সকলেই অস্বীকার করেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কথা। দিলীপ ঘোষ বলেন, "আমরা মিছিল করে কলেজের বাইরে দিয়ে যাচ্ছিলাম, গেটে তালা দেওয়া ছিল। আমরা ঢুকিনি। ভেতরে ঝামেলা চলছিল শুনেছি। আমাদের লোকজন ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দিয়েছি।" তিনি আরও বলেন, "শাসকদলের প্রেসিডেন্ট শহরে মিছিল করবে বলে ঠিক করা ছিল, তা হলে এই ধরনের জমায়েতের অনুমতি কেন দিল পুলিশ। দিদিমণি হোস্টেলেগুলিতে গুন্ডা পুষছেন ভাঙচুরের জন্য।" মুকুল রায় আবার বলেন, "এত বড় রোড শো কখনও দেখেননি উনি (মমতা)। আজ দেখে বুঝেছেন দশটা আসনও পাবেন না। তাই দৃষ্টি ঘোরানোর জন্য নিজের লোক দিয়ে মূর্তি ভাঙালেন।" একই কথা বলেন বাবুল সুপ্রিয়ও। বলেন, "এটা এত বড় মিছিল হয়েছে, যে বিজেপির মিছিল হয়ে থাকেনি। বাংলার মিছিল হয়ে গিয়েছে, বাঙালির মিছিল হয়ে গিয়েছে। সেটা দেখেই এত রাগ। আমাদের কেউ ঢোকেইনি। বরং ইট-পাটকেল ভেতর থেকে এসেছে।"

```