Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ প্রৌঢ়ের মৃত্যু হাওড়ায়, রাজনৈতিক টানাপড়েন তুঙ্গে

পরিবার সূত্রে জানা গিয়েছে, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ২৩৫ নম্বর বুথের ভোটার ছিলেন মদনবাবু। শুক্রবার তাঁকে সপরিবারে বালি-জগাছা ব্লকের কোনা বিডিও অফিসে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। 

শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ প্রৌঢ়ের মৃত্যু হাওড়ায়, রাজনৈতিক টানাপড়েন তুঙ্গে

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 9 January 2026 19:25

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রৌঢ়। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই ব্যক্তিকে। এই ঘটনায় তুমুল শোরগোল পড়েছে ডোমজুড়ে।

লিলুয়া চকপাড়ার বাসিন্দা মদন ঘোষ (৬৫)। শুক্রবার এসআইআর শুনানির জন্য শুনানি কেন্দ্রে হাজিরা দিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ২৩৫ নম্বর বুথের ভোটার ছিলেন মদনবাবু। শুক্রবার তাঁকে সপরিবারে বালি-জগাছা ব্লকের কোনা বিডিও অফিসে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। সকাল থেকেই সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মদন ঘোষ। তাঁকে দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। মদন ঘোষের বাড়িতে পরিজনদের সঙ্গে দেখা করতে যান ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ এবং ডোমজুড় কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি। তাঁরা নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, “এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আজ একজন মানুষ প্রাণ হারালেন। এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।” তাপস মাইতি বলেন, “এটি বিজেপির চক্রান্ত। সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে তাঁদের মানসিক চাপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।” ঘটনায় বিস্তারিত খোঁজ নেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।


```