Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ গড়িয়ার পর হাওড়া, ফ্ল্যাটে প্রৌঢ়ের রহস্যমৃত্যু! সিসিটিভিতে ধরা পড়ল অচেনা ব্যক্তির আনাগোনা

নিউ গড়িয়ার পর এবার হাওড়া। ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। প্রথমে স্বাভাবিক মৃত্যু মনে হলেও সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর ঘটনা।

নিউ গড়িয়ার পর হাওড়া, ফ্ল্যাটে প্রৌঢ়ের রহস্যমৃত্যু! সিসিটিভিতে ধরা পড়ল অচেনা ব্যক্তির আনাগোনা

হাওড়ায় বৃদ্ধের রহস্যমৃত্যু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 August 2025 13:55

দ্য ওয়াল ব্যুরো: নিউ গড়িয়ার পর এবার হাওড়া (Howrah Death Case)। ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। অস্বাভাবিক মৃত্যু মনে হলেও সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর ঘটনা। খুনের অভিযোগ পরিবারের। তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অসীম দে। উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি ফ্ল্যাটের তিনতলায় থাকতেন তিনি। প্রায়ই ফ্ল্যাটে তিনি একা থাকতেন। সেখান থেকেই শুক্রবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। 

পরিবারের তরফে জানানো হয়েছে, ওই প্রৌঢ়কে বারবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। তাঁর ফোন বন্ধ আসছিল। এরপর প্রতিবেশী একজনকে খোঁজ নিতে বলায় তিনি গিয়ে দেখেন দরজা ভেজানো রয়েছে। ঘরের মধ্যে নিথর অবস্থায় পড়েছিলেন অসীমবাবু। 

খবর পেয়ে হাওড়ার (Howrah Death Case) ওই ফ্ল্যাটে আসেন মৃতের মেয়ে-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের মেয়ের অভিযোগ, তাঁর বাবার হাতে কয়েকটি মূল্যবান আংটি ছিল, সেগুলি পাওয়া যাচ্ছে না। এমনকি মোবাইল ফোনও পাওয়া যায়নি। 

সিসিটিভি ফুটেজে (CCTV Footage) দেখা গেছে, অসীম দে প্রথমে নিজের ফ্ল্যাটে ঢোকেন। তার কিছুক্ষণের মধ্যেই এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি চুপচাপ প্রৌঢ়ের ফ্ল্যাটে ঢুকে পড়েন। প্রায় দু'ঘণ্টা পর বাইরে বেরিয়ে আসেন তিনি। সন্দেহভাজনের হাতে একটি লাল ব্যাগ দেখা গিয়েছিল। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

নিউ গড়িয়ায় (New Garia Murder Case) বৃদ্ধাকে খুনের ঘটনা ইতিমধ্যেই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। নিহতের নাম বিজয়া দাস। বয়স ৭০-র কাছাকাছি। হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিলেন তিনি। তাঁর স্বামী পি কে দাসকেও একই ভাবে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরিবারের পরিচিত আয়া আশালতা সর্দার এবং তাঁর পুরুষ সঙ্গী মহম্মদ জালাল মীরকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তাঁদের গতিবিধি। পুলিশের দাবি, দু’জনে মিলে সম্পত্তি লুটের ছক কষেই এই হত্যাকাণ্ড।


```