Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

দুই সঙ্গীর উপর কতটা ভরসা ছিল শাহজাহানের? উত্তম-শিবুকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি

এবার তদন্তের সূত্র ধরে শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম ও শিবুকে জেরা করতে চায় ইডি।

দুই সঙ্গীর উপর কতটা ভরসা ছিল শাহজাহানের? উত্তম-শিবুকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি

শেষ আপডেট: 4 March 2024 14:33

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে শুধু শেখ শাহজাহানই নয়, তাঁর দুই শাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরারও দাপট কম ছিল না। তাঁদের বিরুদ্ধে জমি হাতিয়ে নেওয়া থেকে নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে সরব হয়েছিলেন নারী-পুরুষ নির্বিশেষে সন্দেশখালিবাসী। আর এবার তদন্তের সূত্র ধরে শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম ও শিবুকে জেরা করতে চায় ইডি।

এলাকায় শাহজাহানের ‘ডান হাত’ হিসাবেও পরিচিত ছিলেন উত্তম ও শিবু। তাই ওই দুই নেতার উপর শাহজাহানের কতটা ভরসা ছিল সেবিষয়েই জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তাঁদের সম্পত্তির খতিয়ানও নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। ইতিমধ্যেই ধৃত দু'জনকে নিজেদের হেফাজতে নেওয়ার ব‌্যাপারে রাজ্য পুলিশের সঙ্গে আলোচনা করছে ইডি। উত্তম ও শিবু দুজনেই শেখ শাহজাহানের কতটা ঘনিষ্ঠ ছিলেন, সেই তথ‌্যও সংগ্রহ করতে চায় তদন্তকারীরা। 

 ইডির সন্দেহ, শাহজাহান বিভিন্ন বেসরকারি সংস্থা এমনকী, ভুয়ো সংস্থার মাধ‌্যমেও একাধিক দুর্নীতির টাকা পাচার করেছেন। বিদেশে শাহজাহানের দুর্নীতির টাকা পাচার হয়েছে, এমন সম্ভাবনাও ইডির গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। তাই উত্তম ও শিবু তদন্তকারীরা নিশ্চিত যে শুধু বিভিন্ন দুষ্কর্মের সঙ্গীই নয়, শাহজাহানের নামে ও বেনামে বিভিন্ন ব‌্যবসা এবং টাকা লেনদেনের তথ‌্যও জানে তাঁর দুই সঙ্গী। তাই ইডির স্ক্যানারে এখন শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা এবং উত্তম সর্দার।

প্রসঙ্গত, সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করেছে ইডি। সেই সূত্র ধরে শাহজাহানের টাকার লেনদেনের খোঁজে তাঁর ঘনিষ্ঠ ব‌্যবসায়ীদের বাড়ি ও অফিসে ইডি তল্লাশিও চালিয়েছে। একই সঙ্গে শাহজাহানের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার ন‌্যাজাট থানায় হওয়া চারটি মামলা এখন ইডির নজরে রয়েছে। এছাড়াও ৮ ও ১২ ফেব্রুয়ারিতে সন্দেশখালি থানায় দায়ের হওয়া দুটি মামলার উপরও নজর রেখেছেন ইডি আধিকারিকরা।

অন্যদিকে, শেখ শাহজাহানের তদন্তভার নিয়েছে সিআইডি। ভবানী ভবনে তদন্তকারীরা ধৃত তৃণমূল নেতাকে দফায় দফায় জেরা করছে। আর সেই জেরার মুখে ধীরে ধীরে ভোলবদলাতে শুরু করেছেন সন্দেশখালির ‘বাঘ’! প্রাথমিকভাবে ঔদ্ধত্য দেখালেও ধীরে ধীরে তদন্তে সহযোগিতা করছেন তিনি। শুধু তাই নয়, গ্রেফতারির আগের ৫৫ দিন কোথায় কীভাবে 'গা ঢাকা' দিয়েছিলেন জেরায় ইতিমধ্যে শাহজাহান তাও জানিয়েছেন বলে সূত্রের খবর।


```