Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রেশন দুর্নীতির রহস্য ফাঁস! মন্ত্রী বালু সহ ১২জনের নামে ৪৭ দিনের মাথায় চার্জশিট ইডির

গ্রেফতারের ৪৭ দিনের মাথায় মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী বালু সহ ১২ জনের নামে আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 রেশন দুর্নীতির রহস্য ফাঁস! মন্ত্রী বালু সহ ১২জনের নামে ৪৭ দিনের মাথায় চার্জশিট ইডির

শেষ আপডেট: 12 December 2023 12:52

দ্য ওয়াল ব্যুরো: ২৬ অক্টোবর গভীর রাতে রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। গ্রেফতারের ৪৭ দিনের মাথায় মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী বালু সহ ১২ জনের নামে আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ইডির তদন্তকারী অফিসার আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছেন। আদালত সূত্রের খবর, ১৬২ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। মন্ত্রী বালু, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ ১২ জনের নাম রয়েছে চার্জশিটে।

কীভাবে রেশনের টাকা ঘুরপথে বেহাত হয়েছিল, আদালতে জমা দেওয়া চার্জশিটে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে বলে ইডি সূত্রের দাবি।  তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় নিজে পাঁচটি কোম্পানির ডিরেক্টর অর্থাৎ মালিক ছিলেন। একইভাবে মন্ত্রী ঘনিষ্ট রেশন ব্যবসায়ী বাকিবুর রহমানও পাঁচটি কোম্পানির মালিক।

রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবারই আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা। কীভাবে রেশনের টাকা ঘুরপথে বিভিন্নজনের হাতে পৌঁছত, তাতে কারা কারা জড়িত, চার্জশিটে এসবেরই বিস্তারিত উল্লেখ করেছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, রেশনে প্রায় তিরিশ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই অঙ্কের খোঁজ পেয়েছে। জ্যোতিপ্রিয়র মদতেই বাকিবুরের দুর্নীতি দিনকেদিন বেড়ে গিয়েছে। এমনকী দুর্নীতির টাকা উপার্জন করে বাকিবুর সেই টাকা ঘুরপথে মন্ত্রীকে পাঠিয়েছেন, এমন বিস্ফোরক তথ্যও উল্লেখ করেছে ইডি।

 পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রেশন বণ্টন দুর্নীতির কথা জানতে পারেন গোয়েন্দারা। তারপর তদন্তে নেমে উঠে আসে চাল-আটা কলের মালিক বাকিবুর রহমানের নাম। তাঁকে গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই ইডির হেজাফতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই দু’জনকে জেরা করতে উঠে আসে রেশন দুর্নীতির একের পর এক  তথ্য। গোয়েন্দাদের কাছে মন্ত্রী স্বীকার করেন, বাকিবুর রহমানের কাছ থেকে তিনি ৯ কোটি টাকা ঋণ নিয়েছেন। 


```