Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

এবার শাহজাহানের ভাই আলমগীর সহ দুই শাগরেদকে জেরা করতে চায় ইডি, আদালতে হেফাজতে নেওয়ার আবেদন

শেখ আলমগীর, শিবু হাজরা এবং দিদার বক্সকে হেফাজতে নেওয়ার আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এবার শাহজাহানের ভাই আলমগীর সহ দুই শাগরেদকে জেরা করতে চায় ইডি, আদালতে হেফাজতে নেওয়ার আবেদন

শেষ আপডেট: 10 April 2024 13:13

দ্য ওয়াল ব্যুরো: শাহজাহানের পর এবার তাঁর ভাই আলমগীর সহ দুই শাগরেদকে জেরা করতে চায় ইডি। বুধবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে শেখ আলমগির, শিবু হাজরা এবং দিদার বক্সকে হেফাজতে নেওয়ার আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বর্তমানে শেখ আলমগীর, শিবু হাজরা এবং দিদার বক্স জেল হেফাজতে রয়েছেন। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে শাহজাহান-রহস্যের আরও তথ্য হাতে পেতে চায় তদন্তকারীরা। সেই মর্মেই বুধবার ব্যাঙ্কশাল আদালতে তিনজনকে হেফাজতে চেয়ে আবেদন করেন ইডির আইনজীবী।  

ইতিমধ্যে শাহজাহানকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে। জমি জালিয়াতি সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন শাহজাহান, সেই প্রমাণ মিলেছে। কিছুদিন আগেই ইডির আইনজীবী আদালতে দাবি করেছিলেন, ওই এলাকায় একটি সিন্ডিকেট চলছিল এবং সেটির মাস্টারমাইন্ড ছিলেন শাহজাহান। কীভাবে কালো টাকা সাদা করা হত, সেই ব্যাখ্যাও আদালতে দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। শেখ শাহজাহানের সম্পত্তি নিয়ে আরও বিশদে তথ্য জোগাড় করতেও আসরে নেমেছে ইডি। সেই সূত্র ধরেই ইতিমধ্যে সোমবারের পর বুধবারও শাহজাহানের স্ত্রীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরই মধ্যে এবার শাহজাহানের ভাই এবং তাঁর দুই শাগরেদকেও হেফাজতে চাইছেন তদন্তকারীরা। 

অন্যদিকে, ইডির তলবে বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে যায় শাহজানের স্ত্রী তসলিমা বিবি। ইডি সূত্রের খবর, পরিবারের কোথায় কত সম্পত্তি রয়েছে সেবিষয়ে শেখ শাহজাহানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। শাহাজানের মুখোমুখি বসিয়েও তাঁর স্ত্রীকে জেরা করা হতে পারে। 

রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন শেখ শাহহাজাহান। গত ৫ জানুয়ারি তৃণমূলের সাসপেন্ড হওয়া নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করে। এরপর ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর বসিরহাট জেলে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে। গত ৩০ মার্চ জেলে রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানকে জেরা করতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিন রাতে জেল থেকেই তাঁকে গ্রেফতার করে ইডি। 


```