Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

রেশন দুর্নীতির তদন্তে শাহজাহান শেখের বাড়িতে ইডি, পাল্টা বিক্ষোভ অনুগামীদের

রেশন দুর্নীতির তদন্তে ফের রাজ্যজুড়ে অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি এলাকায় হানা দিয়েছেন তদন্তকারীরা।

রেশন দুর্নীতির তদন্তে শাহজাহান শেখের বাড়িতে ইডি, পাল্টা বিক্ষোভ অনুগামীদের

শেষ আপডেট: 5 January 2024 10:48

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতির তদন্তে ফের রাজ্যজুড়ে অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি এলাকায় হানা দিয়েছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, এদিন সাতসকালে তৃণমূল নেতা শাহজাহান শেখের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। একই সঙ্গে সন্দেশখালি ১-ব্লকের তৃণমূল সভাপতিও।

একই সময়ে ইডির আর একটি তদন্তকারী দল উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে হানা দিয়েছে। বনগাঁর শিমূলতলায় তৃণমূল নেতার শ্বশুর বিনয়কুমার ঘোষের বাড়ি। সেই বাড়িতেই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।

সূত্রের খবর, শাহজাহানের বাড়িতে তদন্তকারীরা পৌঁছলেও  বারবার ডাকাডাকি সত্ত্বে কারও সাড়া মেলেনি। এদিকে এভাবে না জানিয়ে অভিযানের অভিযোগে তদন্তকারীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয়দেরব একাংশের বিরুদ্ধে। তাঁরা শাহজাহান অনুগামী বলে মনে করছেন তদন্তকারীরা 

তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, শাহজাহান এবং শঙ্কর দু'জনেই রাজ্যের জেলবন্দি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁদের হাত ধরেই রেশনের কোটি কোটি টাকা তছরূপ করা হত বলে দাবি তদন্তকারী সংস্থার।

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রেশন বণ্টন দুর্নীতির কথা জানতে পারেন গোয়েন্দারা। তারপর তদন্তে নেমে উঠে আসে চাল-আটা কলের মালিক বাকিবুর রহমানের নাম। তাঁকে গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই ইডির হেজাফতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই দু’জনকে জেরা করতে উঠে আসে রেশন দুর্নীতির একের পর এক  তথ্য।

ইতিমধ্যে আদালতে পেশ করা চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা্র দাবি, রেশন দুর্নীতিতে এখনও পর্যন্ত একশ কোটি টাকারও বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে। গত এক দশকে এই দুর্নীতির পরিমাণ প্রা্য় ১ হাজার কোটি টাকা। 

তদন্তকারী সংস্থার দাবি, জেলায় জেলায় এমন অনেক শাহজাহান রয়েছেন। যাদের হাত ধরে রেশন দুর্নীতির জাল বিস্তার করেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


```