Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মন্ত্রী রথীনের পাশাপাশি পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি, উত্তর ২৪ পরগনা জুড়ে তোলপাড়

মন্ত্রী রথীনের পাশাপাশি পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি, উত্তর ২৪ পরগনা জুড়ে তোলপাড়

শেষ আপডেট: 5 October 2023 11:31

দ্য ওয়াল ব্যুরো: শুধু খাদ্যমন্ত্রী রথীন ঘোষ নয়, পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত সূত্রে উত্তর চব্বিশ পরগনার অন্তত হাফ ডজন পুর চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। 
 
বৃহস্পতিবার ভোর ৬টায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়ে ইডির একটি টিম পৌঁছে যায় মধ্যমগ্রামে রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে। এর কিছুক্ষণ পর জানা যায়, রথীন একা নন, উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে একই সঙ্গে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। তাঁরা হলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাচু গোপাল রায়, দক্ষিণ দমদম পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। 

হাইকোর্টের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই। সেইসঙ্গে ইডিকে তদন্ত করতে বলে আদালত। ২০১৪ সাল থেকে পুরসভায় নিয়োগ নিয়ে যেসব দুর্নীতি হয়েছে মূলত সে ব্যাপারে তদন্ত করছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সেপ্টেম্বর মাসে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু পুরসভার কর্মী ও আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

শিক্ষক নিয়োগ মামলায় ধৃত অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতির হদিশ পান কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরই তাঁরা বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। এই মামলায় আলাদা এফআইআর করে তদন্ত করতে চায়, এমনই আবেদন জানায় কেন্দ্রীয় এজেন্সি। তাদের দাবি মেনে নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে ইডিকে তদন্ত করতে বলেন তিনি। 

বিষয়টি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে গেলেও ইডি-সিবিআই তদন্তের ব্যাপারে কোনও স্থগিতাদেশ জারি হয়নি।


```