Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ইডির তল্লাশি, কয়লাপাচার কাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের জিএম

কয়লা পাচার কাণ্ডে বৃহস্পতিবার রাতে ইসিএলের কাজোরা এরিয়ার জেনারেল ম্যানেজার  নরেশ কুমার সাহা-সহ দু'জনকে গ্রেফতার করল সিবিআই।

রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ইডির তল্লাশি, কয়লাপাচার কাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের জিএম

শিল্পপতির বাড়িতে তল্লাশি অভিযান।

শেষ আপডেট: 21 June 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো: এবার ইডির নজরে রাজ্যের এক শিল্পপতি। শুক্রবার কাকভোর থেকে রানিগঞ্জে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। উত্তরপ্রদেশের একটি বেনিয়মের ঘটনায় এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের খবর।

এদিকে কয়লা পাচার কাণ্ডে বৃহস্পতিবার রাতে ইসিএলের কাজোরা এরিয়ার জেনারেল ম্যানেজার  নরেশ কুমার সাহা-সহ দু'জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে সিবিআই।

রানিগঞ্জের শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়ি। এদিন ভোর পাঁচটা নাগাদ চারটি গাড়িতে করে সেখানে পৌঁছন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় জওয়ানরা। পুরো বাড়িটি ঘিরে রেখে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ইডি সূত্রের খবর, রাজ্যে এবং রাজ্যের বাইরেও কেডিয়ার একাধিক কারখানা রয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি বেনিয়মে তাঁর নাম জড়িয়েছে। সেই সূত্রেই এই অভিযান। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও অফিসিয়ালি কিছু জানায়নি। 

অন্যদিকে কয়লাপাচার কাণ্ডে ইসিএলের আধিকারিক নরেশ কুমার সাহা ও ঠিকাদার অশ্বিনী কুমার যাদবকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। সূত্রের খবর, দীর্ঘ জেরায় তাঁদের কথায় বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। রাতের দিকে ইসিএলের এরিয়া ম্যানেজার-সহ দুজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

শুক্রবার সকালে কলকাতা থেকে বিশেষ প্রহরায় সিবিআইয়ের আধিকারিকরা তাঁদেরকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করে। জানা গেছে, সিবিআই দু'জনকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। বিচারক চারদিনের সিবিআই হেফজতের নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৪ জুন।


```