Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কলকাতার তিন জায়গায় একসঙ্গে ইডির হানা! কালীঘাটের কাকুর টাকার খোঁজেই কি ফের সক্রিয় সংস্থা

দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের একাধিক জায়গায় ইডি-র হানা! নিয়োগ-দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED Raid in Kolkata)। জানা গেছে, এদিন কলকাতার তিনটি নির্মাণকারী সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। ক্যামাক স্ট্রিট, প

কলকাতার তিন জায়গায় একসঙ্গে ইডির হানা! কালীঘাটের কাকুর টাকার খোঁজেই কি ফের সক্রিয় সংস্থা

শেষ আপডেট: 19 July 2023 12:38

দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের একাধিক জায়গায় ইডি-র হানা! নিয়োগ-দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED Raid in Kolkata)। জানা গেছে, এদিন কলকাতার তিনটি নির্মাণকারী সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। ক্যামাক স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোড ও এজেসি বোস রোডে একইসঙ্গে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী।

প্রসঙ্গত, আজ, বুধবারই রাজ্যে অনায্য ভাবে আই-প্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দুর্নীতির সঙ্গে রাজ্য সরকারি তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবল জড়িত রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। সেখানেই না থেমে তিনি আরও বলেন, এ ব্যাপারে আগামী মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি তথ্য ও প্রমাণ প্রকাশ করবেন।

গত সোমবারও বিধানসভা ভবনের বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, তিন দিনের মধ্যে তিনি সিবিআই ও ইডি দফতরে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে চিটফান্ড কাণ্ডে জড়িত ছিলেন তা নিয়ে তথ্য ও প্রমাণ কেন্দ্রীয় এজেন্সিকে দেবেন।

এই প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের ইডির এই সক্রিয়তায় রাজ্য সরকারের উপর চাপ বাড়ল বলেই মনে করছেন অনেকে।

আজকের ইডি তল্লাশির পিছনে বিশেষ কারণ রয়েছে বলেও অনেকে মনে করছেন। সূত্রের খবর, যেখানে যেখানে তল্লাশি হয়েছে, কালীঘাটের কাকুর টাকা সেই সংস্থাগুলির মাধ্যমে বাজারে খাটানো হয় বলে ইডি খবর পেয়েই আজ একসঙ্গে শহরের তিন জায়গায় তল্লাশি চালায়।

মমতা এসএসকেএমে আহতদের দেখতে গেলেন, ক্ষতিপূরণের চেক তুলে দিলেন হাতে


```