Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের রাজ্যে ইডির অভিযান, হিন্দমোটরে এক বেসরকারি কর্মীর ফ্ল্যাটে হানা আধিকারিকদের

স্থানীয় সূত্রে খবর, তিনটি গাড়িতে পাঁচ জন ইডি আধিকারিক এবং ছ’জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী এসে ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই ফ্ল্যাটে থাকেন বিকাশ লাচিয়া নামে এক ব্যক্তি।

ফের রাজ্যে ইডির অভিযান, হিন্দমোটরে এক বেসরকারি কর্মীর ফ্ল্যাটে হানা আধিকারিকদের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 September 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: হুগলির (Hooghly) হিন্দমোটর (Hindmotor) এলাকায় ইডির (ED) হানা। বুধবার সকালে দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলায় একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা।

স্থানীয় সূত্রে খবর, তিনটি গাড়িতে পাঁচ জন ইডি আধিকারিক এবং ছ’জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী এসে ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই ফ্ল্যাটে থাকেন বিকাশ লাচিয়া নামে এক ব্যক্তি। জানা গেছে, তিনি মূলত ঝাড়খণ্ডের জামতারার (Jharkhand Jamtara) বাসিন্দা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি।

স্থানীয়দের দাবি, বিকাশ লাচিয়া আগে লাচিরামকা ডায়মন্ড ইনফোটেক প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করতেন। ঠিক কী কারণে তাঁর ফ্ল্যাটে অভিযান, তা নিয়ে সরকারি ভাবে ইডি কিছু জানায়নি। তবে টানা তল্লাশি চলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গত জুলাই মাসে কলকাতায় ইডি অভিযান করেছিল। আন্দামান ও নিকোবরের (Andaman Nicobar Island) ৩০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা (Bank Fraud) মামলায় কলকাতা ও আন্দামান মিলিয়ে অন্তত ১২টি জায়গায় একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ কুলদীপ রাই শর্মা। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, আন্দামানের একটি সমবায় ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ টাকা তুলে আত্মসাৎ করতে একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন তিনি। এই মামলার সূত্র ধরেই কলকাতার পার্ক সার্কাস এলাকায় অভিযুক্তের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি।


```