Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

তালা ভেঙেই শাহজাহানের বাড়িতে ঢুকল ইডি, ভেতরেও একের পর এক তালা

অবশেষে তালা ভেঙেই ১৮ দিন পর শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে ইডি।

তালা ভেঙেই শাহজাহানের বাড়িতে ঢুকল ইডি, ভেতরেও একের পর এক তালা

শেষ আপডেট: 24 January 2024 08:26

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে তালা ভেঙেই ১৮ দিন পর শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে ইডি।

সঙ্গে আনা হয়েছিল দু'জন চাবিওয়ালা। ২০ মিনিটের কসরৎ করেও সন্দেশখালিতে শাহজাহানার শেখের বাড়ির তালার চাবি বানাতে পারলেন না তাঁরা। চাবিওয়ালাদের তরফে জানানো হল, চাবি বানাতে আরও সময় লাগবে। তারপরই ইডি অফিসারের নির্দেশে ৭টা ৪৫ মিনিট নাগাদ তালা ভেঙে শাহজাহানের বাড়িতে ঢুকল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

রাজ্য পুলিশের দাবি মেনে স্থানীয় দু'জন নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী নিয়ে ভেতরে ঢুকেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ভিডিওগ্রাফার-সহ মোট ১৩ জন তদন্তকারী আধিকারিক শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকেছেন। রাজ্য পুলিশের তরফেও পুরো তদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে। তবে তল্লাশি অভিযানে পুলিশকে ভেতরে ঢুকতে দেয়নি ইডি।

রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে এসে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের। মাথা ফেটেছিল ইডির তিন অফিসারের। তার পর থেকেই নিখোঁজ সন্দেশখালির বাদশা। অবশেষে ঘটনার ১৮ দিন পর এদিন ফের সন্দেশখালিতে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, ইডির সঙ্গে এদিন প্রায় ১২৫জন জওয়ান ঘটনাস্থলে রয়েছে।

স্থানীয় সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ইডির ৬ জন তদন্তকারী আধিকারিক। সন্দেশখালিতে শাহজাহানের তিনটি বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি অফিসারদের সঙ্গে রয়েছেন দু'জন চাবিওয়ালাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়।

সূত্রের খবর, ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়, শাহজাহানের বাড়ির ভেতরে যে তল্লাশি চালানো হবে, সেটা নির্দেশের কোথায় লেখা রয়েছে। দু'তরফের বেশ কিছু আলোচনার পর পুলিশের তরফে জানানো হয়, তল্লাশি অভিযানে এলাকার দু'জন নিরপেক্ষ সাক্ষীকে রাখতে হবে। তাঁদেরকে সঙ্গে নিয়েই তল্লাশি অভিযানে নেমেছে ইডি।

এদিকে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার ওই মামলার শুনানি হতে পারে। তারই মাঝে সাত সকালে সন্দেশখালিতে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


```