Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

জাল পাসপোর্ট কাণ্ড: রাজ্যে ইডির হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি আদতে পাকিস্তানের বাসিন্দা

জম্মু-কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল যে ঘটনা ঘটেছে তার পর রাজ্যে পাকিস্তানি যুবকের গ্রেফতারির ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

জাল পাসপোর্ট কাণ্ড: রাজ্যে ইডির হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি আদতে পাকিস্তানের বাসিন্দা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 April 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্ট কাণ্ডের (Fake Passport Case) তদন্তে নেমে বিরাটি এলাকা থেকে আজাদ মল্লিক নামের এক যুবককে গ্রেফতার করেছিল ইডি (ED)। সে নিজেকে বাংলাদেশি বলে দাবি করেছিল। তবে সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আজাদ বাংলাদেশি নয়, পাকিস্তানি (Pakistani Youth)!

জম্মু-কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল যে ঘটনা ঘটেছে তার পর রাজ্যে পাকিস্তানি যুবকের গ্রেফতারির ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

এই জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক গ্রেফতারি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কলকাতা বা পশ্চিমবঙ্গের বাসিন্দার সঙ্গে বাংলাদেশি নাগরিকও গ্রেফতার হয়েছে। আজাদকে তেমনই এক বাংলাদেশি বলে মনে করেছিল ইডি।  

তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর উদ্ধার হয়েছে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স! শুধু তাই নয়, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি ভারতের লাইসেন্সও ছিল তার কাছে।

ইডির দাবি, আজাদের আসল নাম আহমেদ হোসেন আজাদ ওরফে আজাদ হোসেন। ভারতে সে জাল পাসপোর্ট বানিয়েই এসেছিল। তার অ্যাকাউন্টে ২ কোটি ৬২ লক্ষ টাকার হদিশও মিলেছে।

এর আগে ফরেনার্স অ্যাক্টে রাজ্য পুলিশের জালে ধরা পড়েছিল আজাদ। কিন্তু জামিন পেয়ে যায় সে। তারপর বেশ কদিন বাংলাদেশে ছিল এই যুবক। জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা আজাদ হতে পারে বলে সন্দেহ করছে ইডি। কারণ আলাদা আলাদা তথ্য দিয়ে দুটি আধার, ভোটার এবং পাসপোর্ট তৈরি করেছিল সে। 


```