Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

১০০ দিনের কাজে দুর্নীতির খোঁজে চন্দননগরে পঞ্চায়েতের নির্মাণ সহায়কের বাড়িতে ইডি

প্রায় সাড়ে তিন ঘণ্টা ঘোরাঘুরি করে সোয়া ১২ টা নাগাদ চন্দননগর হরিদ্রাডাঙ্গায় নির্মাণ সহায়ক সন্দীপ সাধুখাঁর বাড়ি খুঁজে পায়। বাড়িতে সন্দীপবাবুর মা মলিনাদেবী ও স্ত্রী মৌসুমীদেবী রয়েছেন। দুজন প্রতিবেশীকে ডেকে তাদের সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। বাড়ির বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

১০০ দিনের কাজে দুর্নীতির খোঁজে চন্দননগরে পঞ্চায়েতের নির্মাণ সহায়কের বাড়িতে ইডি

শেষ আপডেট: 6 February 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চন্দননগর হরিদ্রাডাঙ্গা এলাকায় পঞ্চায়েতের এক নির্মাণ সহায়কের বাড়িতে মঙ্গলবার সকালে হানা দিল ইডি। সন্দীপ সাধুখাঁ আগে ধনিয়াখালির বেলমুরি গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন। এখন খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক পদে রয়েছেন।

পঞ্চায়েতের এই নির্মাণ সহায়কের বাড়ির খোঁজে সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন ইডি আধিকারিকরা। প্রথমে তারা হানা দেন চুঁচুড়ার ময়নাডাঙ্গা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে। সেই ব্যবসায়ীর নামও সন্দীপ সাধুখাঁ হওয়ায় ভুল করে তার বাড়িতে হানা দেয় ইডি। ভুল বুঝে সেই বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ঘুরিয়ে চলে যায় সিঙ্গুর হয়ে হরিপাল। সেখান থেকে ঘুরে আবার চুঁচুড়ার খাদিনা মোড়ে আসে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ঘোরাঘুরি করে সোয়া ১২ টা নাগাদ চন্দননগর হরিদ্রাডাঙ্গায় নির্মাণ সহায়ক সন্দীপ সাধুখাঁর বাড়ি খুঁজে পায়। বাড়িতে সন্দীপবাবুর মা মলিনাদেবী ও স্ত্রী মৌসুমীদেবী রয়েছেন। দুজন প্রতিবেশীকে ডেকে তাদের সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। বাড়ির বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

সূত্রের খবর, ১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড ও আর্থিক তছরুপের অভিযোগ সামনে আসে। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ধনিয়াখালি, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় মোট পাঁচটি এফআইআর হয়। তার ভিত্তিতে হাইকোর্টে মামলা হয়। মঙ্গলবার প্রথম ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে শুরু হল তল্লাশি অভিযান। সম্প্রতি ১০০ দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে দুদিন ধরে ধর্না দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ২১ লক্ষ শ্রমিককে তাদের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। এরপরই এদিন সকালে দেখা যায় চারটি জেলার ছ’টি জায়গায় শুরু হয়েছে ইডি তল্লাশি অভিযান। 

সন্দীপের মা মলিনা বলেন, “সন্দীপের বাবা অমল সাধুখাঁ ২০০৮ সালে প্রয়াত হন। তিনি রেলে চাকরি করতেন ছেলে তার আগেই পঞ্চায়েতে চাকরি পায়। ১৯৮৪ সালে হরিদ্রাডাঙায় জমি কিনে বাড়ি করেন। ইডি কেন এল, কিসের তদন্ত সে বিষয়ে আমি কিছু জানি না।” সন্দীপের স্ত্রী মৌসুমীর বক্তব্য, “আমার স্বামী আগে ধনিয়াখালির বেলমুড়ি পঞ্চায়েতে নির্মাণ সহায়ক পদে চাকরি করতেন। বর্তমানে খানাকুলের একটি পঞ্চায়েতে আছেন। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি কাজে বেরিয়ে যান। বাড়িতে ইডি অফিসাররা এসে জিজ্ঞেস করে আমার স্বামীর কথা। তখন আমি তাদের ফোন নম্বর দেই। ওঁরা ফোনে কথা বলেন। কী দুর্নীতি, কেন তদন্ত এসব বিষয় আমার অজানা।”


```