Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

গেদে সীমান্তে ইডির জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা, আট জেলায় দিনভর তল্লাশি

মঙ্গলবার সকালে কলকাতা, বিরাটি এবং নদিয়া-সহ রাজ্যের ৮টি জেলার একাধিক জায়গায় হানা দেয় তদন্তকারীরা। 

 গেদে সীমান্তে ইডির জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা, আট জেলায় দিনভর তল্লাশি

ধৃত অলোক নাথ।

শেষ আপডেট: 15 April 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলা নববর্ষের প্রথম দিনই জাল পাসপোর্ট (Fake Passport) কেলেঙ্কারির তদন্তে নেমে এই কাণ্ডের অন্যতম মাথাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। মঙ্গলবার সকালে কলকাতা, বিরাটি এবং নদিয়া-সহ রাজ্যের ৮টি জেলার একাধিক জায়গায় হানা দেয় তদন্তকারীরা। 

ইডি সূত্রের খবর, দিনভর তল্লাশি অভিযানের পর নদিয়ার গেদে সীমান্ত এলাকা থেকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অলোক নাথ। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ এবং দুটি মোবাইল।

ধৃতকে আগামীকাল আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ইডির দাবি, ধৃতর মাধ্যমেই জাল পাসপোর্ট পৌঁছে যেত রাজ্যের বিভিন্ন এলাকায়। ধৃতকে জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু হয়েছে ইতিমধ্যেই।

গত বছরের শেষদিকে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির ঘটনা প্রথম সামনে আসে। আঞ্চলিক পাসপোর্ট দফতরের তরফে দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে আসে পাসপোর্ট তৈরির একটি বড় চক্রের কথা। তারপর একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা।  মামলায় পুলিশ মোট দশজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে একজন প্রাক্তন পুলিশকর্মী, সঙ্গে ডাক বিভাগের দুই কর্মী রয়েছেন। এরপরই জানা যায়, রাজ্যজুড়ে বিস্তৃত রয়েছে এই চক্রের জাল।

ধৃতদের জেরা করেই এদিন কলকাতা, বিরাটি, নদিয়া-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রের খবর, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর প্রথম জাল পাসপোর্ট কেলেঙ্কারির অভিযোগ দায়ের হয় ভবানীপুর থানায়। মামলায় প্রাথমিকভাবে ৩৭ জনের নাম উঠে আসে। অভিযোগ, অভিযুক্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে জাল নথি জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করতেন। এরপর বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। পর্যায়ক্রমে গ্রেফতার করা হয় রিপন বিশ্বাস, দীপক মণ্ডল, সমরেশ বিশ্বাস এবং দীপঙ্কর দাস-সহ কয়েকজনকে। অভিযানে উদ্ধার হয় একাধিক কম্পিউটার, ভুয়ো ব্যাঙ্কের নথি, ৩৬টি পাসপোর্টের কপি এবং ভিসা।


```