Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: শুক্রবার রাজ্যের সিইও-র সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জ্ঞানেশ কুমার, কী নিয়ে আলোচনা হতে পারে

এরই মধ্যে জানা গিয়েছে, মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে তাঁরা সংশ্লিষ্ট জেলার ডিইও, পুলিশ কমিশনার (সিপি) এবং জেলা পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সরাসরি বৈঠক করবেন। শুধু প্রশাসনিক কর্তারাই নন, ভোটের সময় নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত বিভিন্ন এনফোর্সমেন্ট সংস্থার সঙ্গেও পৃথকভাবে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

SIR: শুক্রবার রাজ্যের সিইও-র সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জ্ঞানেশ কুমার, কী নিয়ে আলোচনা হতে পারে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 February 2026 12:43

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Elections 2026) সামনে রেখে পশ্চিমবঙ্গে তৎপরতা বাড়াচ্ছে নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সূত্রের খবর, সকাল প্রায় ১১টা নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা।

এই ভার্চুয়াল বৈঠকে সিইও দফতরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের সব জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক (DEO) এবং বিভিন্ন পর্যায়ের অবজার্ভাররা। নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সমন্বয় - সব দিকই আলোচনায় উঠে আসতে পারে বলে অনুমান।

এরই মধ্যে জানা গিয়েছে, মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে তাঁরা সংশ্লিষ্ট জেলার ডিইও, পুলিশ কমিশনার (CP) এবং জেলা পুলিশ সুপারদের (SP) সঙ্গে সরাসরি বৈঠক করবেন। শুধু প্রশাসনিক কর্তারাই নন, ভোটের সময় নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত বিভিন্ন এনফোর্সমেন্ট সংস্থার সঙ্গেও পৃথকভাবে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশনের লক্ষ্য, নিরাপত্তা ব্যবস্থা ও বিধিনিষেধ কার্যকরের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখা।

আগামী এপ্রিল–মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। রাজ্যের সিইও দফতর এক দফাতেই ভোট করানোর পক্ষে মত দিতে চলেছে বলে সূত্রের দাবি। যদিও ভোট কত দফায় হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই।

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচির সময়সূচি নতুন করে নির্ধারণ করেছে কমিশন। সংশোধিত সূচি অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারির মধ্যে নোটিস সংক্রান্ত শুনানি শেষ করতে হবে। নথি যাচাই ও নিষ্পত্তির কাজ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৫ ফেব্রুয়ারির মধ্যে পোলিং স্টেশনের পুনর্বিন্যাস সম্পন্ন করতে হবে। ভোটার তালিকার স্বাস্থ্যগত মান যাচাইয়ের সময়সীমা রাখা হয়েছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

গত সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। স্ক্রুটিনির জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত এবং স্পষ্ট করেছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ইআরও-রা। এই নির্দেশের ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব হবে না বলে নির্বাচন কমিশন সোমবারই জানায়। এ বার সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

সব মিলিয়ে, ভোট ঘোষণার আগেই প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতির বাস্তব চিত্র খতিয়ে দেখতে একাধিক স্তরে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন।


```