দ্য ওয়াল ব্যুরো: ফের ভূমিকম্প ফিজিতে। সকাল সকাল ৫.৩ ম্যাগনিটিউড তীব্রতায় শহরের মাটি কেঁপে উঠতেই আতঙ্কে পথে নামল সাধারণ মানুষ। ফিজির একটি আইল্যান্ডে এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে৷
অন্য দিকে, বৃহস্পতিবারই ৪.৭ তীব্রতায় ভূকম্পন হয় ভেনেজুয়েলাতেও৷ তবে দু'টি কম্পনেই কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও৷ কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানা গিয়েছে৷
এই সোমবারই বড় ভূমিকম্প হয় ফিজিতে৷ রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৭ ম্যাগনিটিউড৷ ফিজির লামবাসা শহরে এই কম্পন টের পাওয়া যায়৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ প্রাণহানির খবর নেই।