Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাংলাদেশের রোগীদের বয়কটের ডাক! কলকাতার পথে হাঁটল দুর্গাপুরের হাসপাতাল

বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে গ্রেফতার, ইসকনের উপর হামলা, সেখানকার হিন্দুদের নির্যাতন, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

বাংলাদেশের রোগীদের বয়কটের ডাক! কলকাতার পথে হাঁটল দুর্গাপুরের হাসপাতাল

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 December 2024 08:04

দুর্গাপুর: কলকাতার পর এবার দুর্গাপুর। বাংলাদেশে ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনার প্রতিবাদে বাংলাদেশিদের রোগীদের বয়কটের সিদ্ধান্ত নিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল। 

হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায় বলেন, 'দেশের চেয়ে বড় কিছু হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের অবদান তো অনস্বীকার্য। অথচ আজ ভারতের পতাকা বাংলাদেশে অপমানিত হচ্ছে। এই অপমান কীভাবে সহ্য করা যায়! তাই এই প্রতিবাদ।"

বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে গ্রেফতার, ইসকনের উপর হামলা, সেখানকার হিন্দুদের নির্যাতন, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

পঙ্কজবাবু বলেন, "এভাবে বাংলাদেশি রোগীদের বয়কট করতে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু ইউনুসের সরকারকে বার্তা দিতে এছাড়া বিকল্প কোনও উপায় নেই। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত।"

গত কয়েকমাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতন চলছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। প্রতিবাদে কলকাতার একাধিক হাসপাতালের তরফে বাংলাদেশের রোগীদের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার একই পথে হাঁটল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষও। 


```