Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অনুমতি নেই, তবুও দুর্গাপুজো করছে কীভাবে? হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

অনুমতি নেই, তবুও দুর্গাপুজো করছে কীভাবে? হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

শেষ আপডেট: 11 October 2023 18:39

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শুরু হতে আর মাত্র দিন দশেক বাকি। কিন্তু তার আগেই শহরে বেআইনিভাবে দুর্গাপুজো করা নিয়ে প্রশ্ন উঠে গেল কলকাতা হাইকোর্টে। অনুমতি না থাকা সত্ত্বেও কীভাবে পুজো হচ্ছে, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, জানতে চাইল আদালত।  

কলকাতার সিআইটি রোডের রামলীলা ময়দানে দুর্গাপুজো করতে চেয়ে একটি কমিটি পুলিশের কাছে অনুমতি চায়। অভিযোগ পুলিশ সেই অনুমতি দেয়নি। তারপরই পুজো করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। প্রথমে এই মামলা উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানি পর্বে রাজ্য জানায়, ২০০৪ সালের হাইকোর্টের দেওয়া গাইড লাইন অনুযায়ী কোনও নতুন পুজোর অনুমতি দেওয়া যাবে না। সিঙ্গেল বেঞ্চ ওই সংগঠনের আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরই তারা ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। 

মঙ্গলবার দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। এদিন হাইকোর্টে মামলাকারীর পক্ষে জানানো হয়, রাজ্য বলেছে নতুন কোনও পুজোর অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তারপরও দেখা গেছে অনেক পুজো শুরু হয়েছে। সেই ব্যাপারে তথ্যও আদালতে জমা দেয় ওই পুজো কমিটি। 

রাজ্য তখন জানায়, নতুন পুজো হলেও তাতে কোনও অনুমতি দেওয়া হয়নি তাতেই বিরক্ত হন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বেআইনিভাবে দুর্গাপুজো কীভাবে হচ্ছে? পুলিশ জেনেও কেন ব্যবস্থা নিচ্ছে না?

তারপরই ডিভিশন বেঞ্চ জানায়, আবেদনকারীদের বিষয়টি ৪৮ ঘণ্টার মধ্যে বিবেচনা করতে হবে পুলিশ ও পুরসভাকে। এবছর যদি নতুন কোনও দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয়, তবে তাদেরও দিতে হবে।


```