যদিও নবমীর মাঝরাত থেকেই বৃষ্টির সম্ভাবনা ছিল, হাওয়া অফিস জানিয়েছে, আসল ঝুঁকি শুরু হতে পারে দশমী থেকে।

শেষ আপডেট: 2 October 2025 09:23
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির আশঙ্কা থাকলেও নবমী পর্যন্ত মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে পুজোর দিনগুলো। যদিও নবমীর মাঝরাত থেকেই বৃষ্টির সম্ভাবনা ছিল, হাওয়া অফিস জানিয়েছে, আসল ঝুঁকি শুরু হতে পারে দশমী থেকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সিস্টেম ২ অক্টোবর দশমীর রাত থেকে ৩ অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষত কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে উৎসবের শেষ লগ্নে ভিজতে পারে বাঙালির পুজো।
তবে পরিস্থিতি কেমন হবে, তা নির্ভর করছে নিম্নচাপের গতিপথ ও শক্তির ওপর।