Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

অষ্টমীতে মেঘের দেখা, পুজো পণ্ড হাওয়ার আশঙ্কা! বেরোনোর আগে আবহাওয়ার হালহকিকত জেনে নিন 

রবিবার সকাল থেকে রোদের তেজ কমেছে

অষ্টমীতে মেঘের দেখা, পুজো পণ্ড হাওয়ার আশঙ্কা! বেরোনোর আগে আবহাওয়ার হালহকিকত জেনে নিন 

শেষ আপডেট: 22 October 2023 09:43

দ্য ওয়াল ব্যুরো: এবারের পুজোয় নাকি রেকর্ড পরিমাণ ভিড় হচ্ছে মণ্ডপে মণ্ডপে। দ্য ওয়াল রীতিমতো পরিসংখ্যান দিয়ে আগেই লিখেছিল, বুধবার চতুর্থীর ভিড় ছাপিয়ে গিয়েছিল গত বছরের ষষ্ঠীর ভিড়কেও। এবারের এই জনপ্লাবনের অন্যতম কারণ হল মনোরম আবহাওয়া। একে তো অক্টোবরের তৃতীয় সপ্তাহে পুজো। মৌসুমী বায়ু বিদায় নিয়েছে, বাতাসে বেশ একটা শিরশিরে আমেজ। তার মধ্যেই বৃষ্টিবিহীন ঝলমলে নীল শরতের আকাশ। তাপমাত্রাও বেশ আরামদায়ক। সবমিলিয়ে ঠাকুর দেখার উদ্দীপনা বেড়ে গেছে বহুগুণ। 

তবে হাওয়া অফিস আগেই জানিয়েছিল, অষ্টমী পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও নবমী থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে অষ্টমী অর্থাৎ রবিবার রাত থেকেই হাওয়া বদলে সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর। ইতিমধ্যেই রবিবার সকাল থেকে রোদের তেজ কমেছে, মাঝেমধ্যেই দেখা মিলছে মেঘের। 

মৌসম ভবন জানিয়েছে, আকাশে মেঘ থাকলেও বৃষ্টির ব্যাপারে আজকের দিনটা নির্বিঘ্নেই কাটবে। উত্তরবঙ্গের জেলাগুলি তো বটেই, অষ্টমীতে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে রবিবার ক্রমশ বাংলাদেশ উপকূলের দিকে এগোতে শুরু করবে। তার প্রভাবেই নবমী এবং দশমী দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নবমীতে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দশমীতে এই জেলাগুলি ছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও। একাদশীতে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের এই কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা খুবই সামান্য। ফলে পুজোর আনন্দ মাটি হবে না বলেই অনুমান। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


```