Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে দারুণ প্রতিমা তৈরি করল কলেজ পড়ুয়ারা

দ্য ওয়াল ব্যুরো:‌ পুনর্ব্যবহারের উপকরণ দিয়ে প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিল টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শিক্ষপ্রতিষ্ঠানটির সল্টলেকের প্রধান ক্যাম্পাসে প্রতিমাটি (Durga Puja 2022) স্থাপন করা হয়েছে। পুনর্ব্যবহার করা যায় এমন জিনি

ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে দারুণ প্রতিমা তৈরি করল কলেজ পড়ুয়ারা

শেষ আপডেট: 29 September 2022 11:03

দ্য ওয়াল ব্যুরো:‌ পুনর্ব্যবহারের উপকরণ দিয়ে প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিল টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শিক্ষপ্রতিষ্ঠানটির সল্টলেকের প্রধান ক্যাম্পাসে প্রতিমাটি (Durga Puja 2022) স্থাপন করা হয়েছে। পুনর্ব্যবহার করা যায় এমন জিনিসের ব্যবহার এবং মানুষের কঠিন বর্জ্য সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নিয়েছে পড়ুয়ারা।

প্রতিমা তৈরিতে (Durga Puja 2022) ব্যবহার করা হয়েছে ফেভিকল, রঙ, স্যানিটাইজারের ড্রাম। এছাড়াও কসমেটিক, কোল্ড ড্রিংকসের বোতল, প্লাস্টিকের বাটি, পিভিসি পাইপ, বোল্ট, স্ক্রু, এলজিইউ, জিআই ওয়্যার এবং জিআই এল অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। তৈরি করতে একমাস লেগেছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে, এবছর দুর্গাপুজোকে হেরেটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। পুজো নিয়ে আনন্দ উচ্ছ্বাস অনেক বেশি। আমাদের পড়ুয়ারা সৃজনশীলতার সঙ্গে উৎসবে যোগ দিয়েছে। পুনর্ব্যবহৃত উপকরণ থেকে তৈরি মা দুর্গার মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। সবাই ক্যাম্পাসে এসে এই দুর্গাপ্রতিমা দর্শন করতে পারবেন।

অষ্টমী-নবমী নয়, কুশিদার জমিদার বাড়িতে কুমারী পুজো হয় দশমীর বিদায়বেলায়


```