Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পুজোর আগেই রাতের অন্ধকারে ফের দুর্গাপ্রতিমা ভাঙচুর বাংলাদেশে

দ্য ওয়াল ব্যুরো: পুজোর ঠিক আগেই ফের দুর্গাপ্রতিমা (Durga Idol) ভাঙচুর (vandalized) করা হল বাংলাদেশে (Bangladesh)। বরিশালের মেহেন্দিগঞ্জের কাশীপুর মন্দিরে ঘটেছে এই হিংসার ঘটনা। জানা গেছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রতিমা তৈরি করা হচ্ছিল

পুজোর আগেই রাতের অন্ধকারে ফের দুর্গাপ্রতিমা ভাঙচুর বাংলাদেশে

শেষ আপডেট: 21 September 2022 02:16

দ্য ওয়াল ব্যুরো: পুজোর ঠিক আগেই ফের দুর্গাপ্রতিমা (Durga Idol) ভাঙচুর (vandalized) করা হল বাংলাদেশে (Bangladesh)। বরিশালের মেহেন্দিগঞ্জের কাশীপুর মন্দিরে ঘটেছে এই হিংসার ঘটনা।

জানা গেছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রতিমা তৈরি করা হচ্ছিল ওই মন্দিরে। সবে মাত্র মাটির মূর্তি গড়ার কাজ শেষ হয়েছিল। এখনও রঙের পোঁচ পড়া বাকি ছিল। তার মধ্যেই এই ঘটনা। রবিবার সকালে মন্দিরে ঢুকে স্থানীয় বাসিন্দারা মূর্তিগুলিকে ভাঙা অবস্থায় দেখতে পান। অনুমান করা হচ্ছে শনিবার রাতে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে।

মন্দির কমিটির সভাপতি দিলীপ ঢালি জানিয়েছেন, মন্দির নিয়ে কারও সঙ্গে কোনও বিরোধিতা ছিল না। ফলে কারা এ কাজ করেছে তা এখনও অবধি বোঝা যাচ্ছে না। প্রতিমা ভাঙচুর হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেহেদিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদলকৃষ্ণ পাল। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে বাংলাদেশের বর্তমান শাসক দল আওয়ামী লীগের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এমন কাণ্ড ঘটানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহীন আধিকারিক মোহাম্মদ নুরুন্নবী এবং মেহেদিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শফিকুল ইসলাম। তাঁরা জানিয়েছেন সব দিক খতিয়ে দেখেই দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনা লেগেই থাকে। মাসখানেক আগেই বাগেরহাটের মংলায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। তার জেরে ফুটবল মাঠ সংলগ্ন হিন্দু মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করা হয়। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তার মাঝখানে কাটতে না কাটতেই আবারও হিন্দু মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের ঘটনা সামনে এল।

ফের হিন্দু মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর বাংলাদেশে, ফুটবল খেলা নিয়ে শুরু অশান্তি


```