Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কুণালের অডিওর জের: ধর্না মঞ্চের সুরক্ষায় জোর, এফআইআর দায়ের করে তদন্তে বিধাননগর পুলিশ

সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চের সুরক্ষাতেও জোর দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রের দাবি।

কুণালের অডিওর জের: ধর্না মঞ্চের সুরক্ষায় জোর, এফআইআর দায়ের করে তদন্তে বিধাননগর পুলিশ

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 13 September 2024 18:37

দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্র নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের আনা অডিওর ভিত্তিতে স্বতপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল বিধাননগর পুলিশ কমিশনারেট।

একই সঙ্গে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চের সুরক্ষাতেও জোর দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রের দাবি। এ ব্যাপারে কুণাল ঘোষের কাছ থেকেও পুলিশ তথ্য জানতে চেয়েছে বলে খবর। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও শাসকদল তৃণমূলকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে। শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠক থেকে একটি অডিও প্রকাশ্যে এনে এই গুরুতর অভিযোগ এনেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণালের ওই অডিওকে ঘিরে রাজনৈতিক মহলে তো বটেই আন্দোলনকারীরা, এমনকী জনমানসেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই স্বতপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত নামে পুলিশ।

কুণালের কথায়, "সোর্স থেকে পাওয়া অডিও থেকে একটা বিষয় স্পষ্ট, জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা করে পুরো দোষটা সরকারের ঘাড়ে চাপিয়ে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। এমনকী হামলা করার জন্য বাইরে থেকে লোক আনার পরিকল্পনাও করা হচ্ছে। সেখানে এও বলা হচ্ছে, প্রয়োজনে আন্দোলনকারীদের কয়েকজনের মাথা ফাটিয়ে দিতে।"

যদিও বিরোধীদের বক্তব্য, প্রকৃত ঘটনার দিক থেকে নজর ঘোরাতেই এমন ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "কেউ আন্দোলনকারীদের গায়ে হাত দিয়ে দেখুক না। কেশাগ্র স্পষ্ট করে দেখুক। তারপরে বুঝতে পারবেন।" সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, "মূল ঘটনার দিক থেকে নজর ঘোরাতেই এসব কথা বলা হচ্ছে। আসলে আরজি করের প্রতিবাদে যেভাবে মানুষ পথে নেমেছেন তাতে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূল নজর ঘোরাতে চাইছে।"

আন্দোলনকারীদের একাংশ আবার প্রশ্ন তুলেছেন, 'বৃহস্পতিবার রাতে অডিওটি হাতে পেলেন, অথচ তা প্রকাশ্যে আসতে শুক্রবার বুিকেল পর্যন্ত কেন অপেক্ষা করলেন কুণাল ঘোষ?' পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।


```