Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

টিউশন পড়ে ফেরার সময় দুবরাজপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ

অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গিয়ে পৌঁছয়। শেষ পর্যন্ত দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। 

টিউশন পড়ে ফেরার সময় দুবরাজপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ

বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে পুলিশ

শেষ আপডেট: 5 November 2024 09:54

দ্য ওয়াল ব্যুরো: এবার দুবরাজপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। টিউশন পড়ে ফেরার সময় ১৭ বছরের নাবালিকাকে রাস্তা আটকে গণধর্ষণ করার চেষ্টা করে স্কুলছাত্রীর প্রতিবেশী দুই যুবক। এমনই অভিযোগ নাবালিকা ও তার পরিবারের।

নাবালিকার পরিবারে দাবি, কালীপুজো উপলক্ষ্যে থানায় গান-বাজনার অনুষ্ঠান চলছিল। দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে পুলিশ টালবাহানা শুরু করে। প্রতিবাদে থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বসে পড়ে নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা। 

অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গিয়ে পৌঁছয়। শেষ পর্যন্ত দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। 

এদিন রাতেই ম্যাডিক্যাল পরীক্ষা করা হয় স্কুলছাত্রীর। অভিযুক্তরা এখনও পলাতক। অভিযোগ, টালবাহানার জন্যই দুই অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, দু'জনকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত পলাতক যুবকদের তল্লাশি চালানো হচ্ছে। 

 প্রসঙ্গত, আরজি ওর কাণ্ডের প্রতিবাদের মাঝেই বাংলায় একেরপর এক মহিলা, নাবালিকা, শিশুদের হেনস্থা, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ আসছে। এই আবহেই এবার দুবরাজপুরের ঘটনা সামনে এল।


```