Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ডিসেম্বর থেকে দুয়ারে রেশন বাধ্যতামূলক! আন্দোলনে নামার হুঁশিয়ারি ডিলারদের

ই-পস মেশিন ‘নর্মাল মোড’-এ রেখে দোকান থেকেই রেশন দেওয়ার দিন শেষ! ডিসেম্বর মাস থেকে সপ্তাহের চারদিন দোকানের পরিবর্তে দুয়ারে গিয়ে রেশন দিতে হবে ডিলারদের।

ডিসেম্বর থেকে দুয়ারে রেশন বাধ্যতামূলক! আন্দোলনে নামার হুঁশিয়ারি ডিলারদের

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 November 2024 15:07

দ্য ওয়াল ব্যুরো: ই-পস মেশিন ‘নর্মাল মোড’-এ রেখে দোকান থেকেই রেশন দেওয়ার দিন শেষ! ডিসেম্বর মাস থেকে সপ্তাহের চারদিন দোকানের পরিবর্তে দুয়ারে গিয়ে রেশন দিতে হবে ডিলারদের।

২০২১ সালের নভেম্বরে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করে রাজ্য। অভিযোগ, শুরুর দিকে কিছু ডিলার দুয়ারে রেশন দিলেও পরে তা বন্ধ করে দেন। এমনকি দুয়ারে রেশনের জন্য সরকারের দেওয়া ই-পস মেশিন ‘নর্মাল মোড’-এ রেখে দোকান থেকেই রেশন দেওয়ার অভিযোগ উঠছিল।

এ ব্যাপারে খাদ্য দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে ডিলারদের উদ্দেশে বলা হয়েছে, মঙ্গল থেকে শুক্রবার দোকানের বাইরে গিয়ে গ্রাহকদের রেশন দিতে হবে। শনি ও রবিবার অবশ্য দোকানে বসে রেশন দিতে পারবেন।

যা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে রেশন ডিলারদের মধ্যে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, খাদ্য দফতরের নয়া নির্দেশিকার ফলে শুধু রেশন ডিলাররাই নয়, গ্রাহকেরাও সমস্যার মধ্যে পড়বেন।

মাঝে মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। যখন তখন বৃষ্টির পরিস্থিতিও তৈরি হয়। এপ্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, "খোলা আকাশের নীচে দাঁড়িয়ে রেশন দেওয়ায় শুধু ডিলারদের সমস্যা হবে তা নয়, সংগ্রহ করতে এসে সমস্যায় পড়বেন গ্রাহকেরা।" রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীঘ্রই আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন বিশ্বম্ভরবাবু। 

জানা যাচ্ছে, ডিলাররা দোকানে বসে রেশন দিচ্ছেন নাকি সত্যি সত্যি লোকালয়ে গিয়ে গ্রাহকদের রেশন দিচ্ছেন তা জানতে এখন থেকে ই-পস মেশিনের সঙ্গে বিশেষ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যার সাহায্য খাদ্য দফতরে বসেই কর্তারা জানতে পারবেন, কোন ডিলার সপ্তাহে কদিন দোকানে বসে রেশন দিলেন এবং কদিন গ্রাহকদের দুয়ারে গিয়ে রেশন দিলেন।

খাদ্য দফতরের দাবি, দুয়ারে রেশন সরবরাহ বাবদ ডিলারদের মাসে ৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও প্রতি কুইন্টাল খাদ্যসামগ্রী পিছু ৯৫ টাকা দেওয়া হয়। এবং কমিশন বাবদ কুইন্ট্যাল পিছু আরও ৭৫ টাকা দেওয়া হয়। 


```