Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নৌকো বোঝাই ৪২৫ কোটির মাদক, ইরান থেকে এসেছিল, গুজরাত উপকূলে আটক

দ্য ওয়াল ব্যুরো: ইরান (Iran) থেকে আসা একটি মাদক (Drugs) বোঝাই নৌকোকে গুজরাত উপকূলে (Gujarat coast) আটক করল ভারতীয় কোস্ট গার্ড। সোমবার সেটিকে আটক করে ওখায় নিয়ে যাওয়া হয়েছে। আইসিজির তরফে বলা হয়েছে, ওই নৌকো থেকে ৬১ কেজি মাদক উধার হয়ে

নৌকো বোঝাই ৪২৫ কোটির মাদক, ইরান থেকে এসেছিল, গুজরাত উপকূলে আটক

শেষ আপডেট: 7 March 2023 02:52

দ্য ওয়াল ব্যুরো: ইরান (Iran) থেকে আসা একটি মাদক (Drugs) বোঝাই নৌকোকে গুজরাত উপকূলে (Gujarat coast) আটক করল ভারতীয় কোস্ট গার্ড। সোমবার সেটিকে আটক করে ওখায় নিয়ে যাওয়া হয়েছে। আইসিজির তরফে বলা হয়েছে, ওই নৌকো থেকে ৬১ কেজি মাদক উধার হয়েছে। যার মূল্য প্রায় ৪২৫ কোটি টাকা।

গুজরাত উপকূল দিয়ে ভারতে মাদক ঢোকানোর চেষ্টা নতুন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই তা আসে পাকিস্তান থেকে। এবার ইরানি নৌকোকে আটক করা হল। তাতে মোট পাঁচ জন ছিল বলে জানা গিয়েছ। তাদের গুজরাত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আইসিজির দু’টি টহলদারি স্পিড বোট রয়েছে। একটির নাম মীরা বহেন, অন্যটি অভীক। সোমবার রাতে এই দু’টি টহলদার স্পিড বোট লক্ষ্য করে আরবসাগরে ভারতের জলসীমায় অপেক্ষাকৃত একটি ছোট জলযান ভাসছে। প্রাথমিক সন্দেহ হওয়ার পরেই সেটিকে ঘিরে ফেলে ভারতীয় কোস্ট গার্ড। তারপর দেখা যায় তাতে মাদক ঠাসা রয়েছে।

ভারতে মাদক ঢোকানোর ক্ষেত্রে আন্তর্জাতিক চক্র অনেক বছর ধরেই সক্রিয়। পশ্চিমী উপকূলকে ব্যবহার করে সেই কাজ করা হয়। গত কয়েক ধরে ভারতীয় কোস্ট গার্ডকেও ঢেলে সাজা হয়েছে। সোমবার ফের একবার বিপুল পরিমাণ মাদক উদ্ধার হল গুজরাত উপকূলে।

সৌরভের বায়োপিকে রণবীর বাতিল! দাদার পছন্দ আয়ুষ্মানকে


```