Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লটারির টিকিট কিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন! রাজ্যে খোঁজ মিলল জাল কারখানার

রাতারাতি কোটিপতি হওয়ার আশায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ লটারির টিকিট কাটেন।

লটারির টিকিট কিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন! রাজ্যে খোঁজ মিলল জাল কারখানার

শেষ আপডেট: 30 October 2023 16:18

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই স্বপ্ন দেখেন, লটারি কেটে রাতারাতি কোটিপতি হবেন। সেই আশায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ লটারির টিকিট কাটেন। খবরের শিরোনামে উঠে আসে, ‘৩০ টাকায় কোটিপতি’ হওয়ার কাহিনী। রাজ্যে জাল লটারির অভিযোগও বিভিন্ন সময় উঠেছে। এবারে হাতেনাতে আস্ত জাল লটারি কারখানার হদিশ পেল পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান শিব মন্দির এলাকা থেকে আস্ত একটি লটারি কারখানার খোঁজ পান তদন্তকারীরা। অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কারখানা থেকে কয়েক লক্ষ টাকার জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও বেশ কয়েকটি জেরস্ক মেশিন, জাল লটারি ছাপা মেশিন, এসি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার পর থেকেই কারখানার মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে পুলিশ ওই জাল লটারির কারখানায় অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, খালি চোখে জাল টিকিটগুলি বোঝা দায়! জাল লটারির কারখানার নেপথ্যে ঝাড়খন্ডের একটি চক্র রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ওই চক্রের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

এর আগে লটারিতে কারচুপির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল লটারিতে কোটি টাকা পাওয়ার পর বিষয়টির তদন্তেরও দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ, কালো টাকাকে সাদা করতে লটারির টিকিট সংস্থাকে কাজে লাগানো হচ্ছে।

ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জনমানসে। বাসিন্দাদের কথায়, দরিদ্র থেকে ধনী, চটজলদি অর্থলাভের আশায় প্রতিদিনই লটারির টিকিট কাটেন বহু মানুষ। কিন্তু এভাবে জাল লটারি যদি চারিদিকে ছেয়ে যায় তাহলে মানুষ কোন ভরসায় লটারির টিকিট কিনবেন। ঘটনাকে ঘিরে তীব্র উদ্বিগ্ন টিকিট ব্যবসায়ী থেকে টিকিট ক্রেতা, সকলেই।


```