Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জী

ভাষাকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে বিদেশি বলে দেওয়া বাস্তবে কতটা যুক্তিযুক্ত এই বিষয়ে তার ব্যাখ্যা জানতে চাইলে তিনি জানান - এ প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে জানান ভারতে আর কোনও জাতিকে এভাবে হেনস্থা হতে হয় না যতটা হেনস্থার শিকার হতে হয় বাঙালিদের।

'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জী

Garga Chatterjee

শেষ আপডেট: 16 July 2025 20:40

ভাষা, পরিচয়, নাগরিকত্ব এই তিনটি শব্দে উত্তাল অসম থেকে বাংলা। সম্প্রতি ড. হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য জন্ম দিয়েছে বিতর্ক। যেখানে তিনি বলেছেন মাতৃভাষা বাংলা উল্লেখ করলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে বিদেশী বলে চিহ্নিত করা হবে। অসমের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক নয়, সামাজিক প্রেক্ষাপটেও অস্থিরতা তৈরি করেছে। ভাষা বিজ্ঞানের দিক থেকে প্রশ্ন তুলে দিয়েছে। এই প্রসঙ্গে দ্য ওয়াল কথা বলেছে ভাষা সচেতক গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছে, বাংলা বলা কি অপরাধ? উত্তরে গর্গ চট্টোপাধ্যায়ের ব্যাখ্যা - বর্তমানে বাঙালি এক বড় সমস্যায় রয়েছে। বাঙালি হওয়াটা এখন অপরাধবোধ হওয়ার জায়গায় এসে দাঁড়িয়েছে। মাতৃভাষা বাংলা হওয়াটাই অপরাধ। প্রসঙ্গক্রমেই বিরোধীদলকে নিশানা করে বলেছেন, সম্প্রতি বিরোধী দল বিজেপি গোটা দেশেই ভাষা কেন্দ্রিক বিভাজন তৈরি করার চেষ্টা চালাচ্ছে। বিজেপি মানুষকে বোঝানোর চেষ্টা করছে বাঙালি মুসলিম মানেই রোহিঙ্গা, বাঙালি মুসলিম মানেই মোল্লা। বাঙালি জাতির উপর চরম জাতি ঘৃণার যে বিষবাষ্প তা বিজেপি অনেকদিন আগেই ছড়িয়ে দিয়েছে মত গর্গ চট্টোপাধ্যায়ের। 

ভাষাকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে বিদেশি বলে দেওয়া বাস্তবে কতটা যুক্তিযুক্ত এই বিষয়ে তার ব্যাখ্যা জানতে চাইলে তিনি জানান - এ প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে জানান ভারতে আর কোনও জাতিকে এভাবে হেনস্থা হতে হয় না যতটা হেনস্থার শিকার হতে হয় বাঙালিদের। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন তামিলনাড়ুর মানুষদের কখনও হেনস্থার শিকার হতে হয়েছে কিনা ভাষার কারণে? অন্য কোনও জাতি বা অন্য কোনও ভাষার মানুষদের সহজে আক্রমণ করা যায় না। কিন্তু বাঙালিদের খুব সহজে আক্রমণ করা যায়। বাঙালিদের এই বিষয়টি থেকে শিক্ষা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন।

মাতৃভাষা বাংলাকে অবমাননার হাত থেকে বাঁচাতে বাংলা পক্ষ কী ভূমিকা নিচ্ছে জানতে চাইলে বলেন, বাংলাপক্ষ আইন এবং সংবিধানে বিশ্বাস করে। বাংলা ভাষাকে বাঁচাতে সংবিধান এবং আইনকে তাঁরা হাতিয়ার করবেন।


```