চিনে করোনা-বিপর্যয়, হুড়মুড়িয়ে ভাঙল পাঁচতলা কোয়ারেন্টাইন সেন্টার, ধ্বংসস্তূপে আটকে অন্তত ৭০
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস মহামারী চিনে। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। এরই মধ্যেই শনিবার সন্ধেয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চিনের কোয়ানঝাউ শহরের পাঁচতলা কোয়ারেন্টাইন সেন্টার। ধ্বংসস্তূপের নীচে অন্তত ৭০ জনের আটকে থাকার সম্ভাবনা। প্রাণহানির খব
শেষ আপডেট: 6 March 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস মহামারী চিনে। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। এরই মধ্যেই শনিবার সন্ধেয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চিনের কোয়ানঝাউ শহরের পাঁচতলা কোয়ারেন্টাইন সেন্টার। ধ্বংসস্তূপের নীচে অন্তত ৭০ জনের আটকে থাকার সম্ভাবনা। প্রাণহানির খবর এখনও মেলেনি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, কোয়ানঝাউয়ের জিনজিয়া হোটেলটিকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল। সেখানে পর পর আইসোলেশন ওয়ার্ড। দিনকয়েক ধরে ঠাসাঠাসি রোগীর ভিড়ও ছিল। আচমকাই এই বিপর্যয় ঘটে।
https://twitter.com/XHNews/status/1236293591846146048?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed&ref_url=https%3A%2F%2Fwww.dw.com%2Fen%2Fchina-coronavirus-quarantine-hotel-collapses-trapping-dozens%2Fa-52677110
সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ হঠাৎই ভেঙে পড়ে পাঁচতলা ওই কোয়ারেন্টাইন সেন্টার। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক কর্তারা। সিমেন্টের চাঙড় সরিয়ে শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৪৭টি ইঞ্জিন। পৌঁছয় উদ্ধারকারী দলও। এখনও অবধি ৩২ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। তবে ধ্বংসস্তূপে বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

ফুজিয়ান প্রদেশের ৮০ ঘরের ওই হোটেলটি খোলা হয়েছিল ২০১৮ সালে। চিনে করোনা মহামারী আকার নেওয়ার পরে রোগীর ভিড় সামলাতে এই হোটেলটিকেই কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছিল। ফুজিয়ানে এখনও পর্যন্ত ২৯৬ জন ভাইরাস আক্রান্ত। সংক্রমণ সন্দেহে কোয়ারেন্টাই করে রাখা হয়েছে অনেককেই। সূত্রের খবর, এই সেন্টারে যাঁদের চিকিৎসা চলছিল তাঁদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপে আটকে। যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁরাও কোয়ারেন্টাইনেই ছিলেন। অনেকেই ভাইরাস ছড়িয়ে যাওয়ার ভয় পাচ্ছেন। উদ্ধার হওয়া রোগীদের কোথায় রাখা হবে সেই নিয়ে চিন্তায় প্রশাসন।