Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভোটগণনার শুরুতেই বিপর্যয়ের ছবি, দিল্লির বিজেপি প্রধান কর্মীদের বললেন, মন খারাপ করবেন না

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হওয়ার আগে দিল্লির বিজেপি প্রধান মনোজ তেওয়ারি বলেছিলেন, আমরা ৫৫ টা সিটও পেয়ে যেতে পারি। কিন্তু বেলা যত বাড়ল, ততই স্পষ্ট হয়ে উঠল বিপর্যয়ের ছবি। তখন মনোজ তেওয়ারি কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন, হতাশ

ভোটগণনার শুরুতেই বিপর্যয়ের ছবি, দিল্লির বিজেপি প্রধান কর্মীদের বললেন, মন খারাপ করবেন না

শেষ আপডেট: 11 February 2020 05:51

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হওয়ার আগে দিল্লির বিজেপি প্রধান মনোজ তেওয়ারি বলেছিলেন, আমরা ৫৫ টা সিটও পেয়ে যেতে পারি। কিন্তু বেলা যত বাড়ল, ততই স্পষ্ট হয়ে উঠল বিপর্যয়ের ছবি। তখন মনোজ তেওয়ারি কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন, হতাশ হবেন না। মন খারাপ করবেন না। এদিন বেলা ১০ টা নাগাদ দেখা যায়, আম আদমি পার্টি এগিয়ে আছে ৫০ টির বেশি আসনে। বিজেপি এগিয়ে আছে ১৮ টিতে। আপ যে বিপুল ব্যবধানে জিততে চলেছে তা পরিষ্কার হয়ে যায়। তখন মনোজ তেওয়ারি বলেন, "ভোটে কয়েক দফা কাউন্টিং হয়। সবে প্রথম পর্যায়ের গণনা হয়েছে। আমরা ভাল অবস্থায় আছি। ২৭ টি আসনে আপের সঙ্গে বিজেপির ব্যবধান এক হাজার ভোটেরও কম"। পরে তিনি বলেন, "এনিথিং ক্যান হ্যাপেন।" সবকিছুই ঘটতে পারে। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন, এখনও বিজেপির জয়ের আশা আছে। আপের এক নেতা ইতিমধ্যে বিজেপির পরাজয়কে হনুমানের লঙ্কাদহনের সঙ্গে তুলনা করেছেন। মনোজ তেওয়ারিকে এসম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "এরকম বলা উচিত নয়। শেষ পর্যন্ত কী হয় দেখা যাক।" গণনার আগে তিনি বলেছিলেন, ৪৮ টার বেশি আসন পাচ্ছিই। ৫৫ টা পেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। বুথফেরত সমীক্ষায় বলা হয়েছিল, আপ তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে। সেই ভবিষ্যৎবাণী উড়িয়ে দিয়ে দিল্লির বিজেপি প্রধান বলেন, এক্সিট পোল অনেক হয়েছে। এবার একজ্যাক্ট পোলের সময় এসেছে।

```