Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কোভ্যাক্সিন টিকার ২০০% স্বচ্ছ ট্রায়াল হয়েছে, অনভিজ্ঞতার অভিযোগ তুলবেন না: ভারত বায়োটেক প্রধান

দ্য ওয়াল ব্যুরো: জরুরি ভিত্তিতে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা (ডিজিসিআই)। এর পরেই কার্যত ধুন্ধুমার বেঁধে গিয়েছে দুই টিকা কোম্পানির মধ্যে। দোষারোপ-পাল্টা দ

কোভ্যাক্সিন টিকার ২০০% স্বচ্ছ ট্রায়াল হয়েছে, অনভিজ্ঞতার অভিযোগ তুলবেন না: ভারত বায়োটেক প্রধান

শেষ আপডেট: 4 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: জরুরি ভিত্তিতে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা (ডিজিসিআই)। এর পরেই কার্যত ধুন্ধুমার বেঁধে গিয়েছে দুই টিকা কোম্পানির মধ্যে। দোষারোপ-পাল্টা দোষারোপের ঝড় বইছে। ভারত বায়োটেকের টিকা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন অনেক বিজ্ঞানীরাই। টিকার ট্রায়ালের রিপোর্ট সামনে না এনে কীভাবে টিকাকরণের অনুমতি মিলল, সে নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছে। এর জবাবে এবার মুখ খুলেছেন সংস্থার কর্ণধার গবেষক কৃষ্ণা এল্লা। ভারত বায়োটেক গ্লোবাল কোম্পানি, বিশ্বের বাজারে টিকা সরবরাহ করে, কাজেই অনভিজ্ঞতার প্রশ্নই ওঠে না, সাফ জবাব কৃষ্ণা এল্লার। তাঁর বক্তব্য, তিন পর্যায়ের ট্রায়ালের পরেই টিকাকে মান্যতা দেওয়া হয়েছে। কোভ্যাক্সিন টিকার ট্রায়াল ২০০ শতাংশ স্বচ্ছ, বিজ্ঞানসম্মতভাবে করা হয়েছে। এই টিকার ট্রায়ালে কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়ার খবরও মেলেনি। কাজেই টিকার সুরক্ষা বা নিরাপত্তা নিয়ে প্রশ্নই ওঠে না বলে দাবি করেছেন কৃষ্ণা এল্লা। এল্লার বক্তব্য, ১৬ রকমের টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। প্রথম জিকা ভাইরাসকে চিহ্নিত করে ভ্যাকসিন তৈরি করে এই সংস্থাই। বিশ্বের বাজারে ভারত বায়োটেকের যথেষ্ট নাম আছে। তাহলে কীভাবে প্রশ্ন উঠছে টিকার ট্রায়াল ঠিকভাবে হয়নি! গত শনিবার, ডিজিসিআই দুই টিকাকে সবুজ সঙ্কেত দেওয়ার পর থেকেই অশান্তি শুরু হয়েছে। সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা ভারত বায়োটেকের নাম না করেই তীব্র কটাক্ষ করে বলেছেন, ফাইজার, মোডার্না ও সেরামের কোভিশিল্ড—এই তিন টিকাই কার্যকরী এবং সুরক্ষার সব পরীক্ষায় পাশ করেছে। বাকিগুলি জলের মতো নিরাপদ। এই মন্তব্যের প্রতিবাদ করে ভারত বায়োটেকের কর্ণধার বলেছেন, টিকা জলের মতো, এমন মন্তব্যের কারণ কী! এল্লার যুক্তি, অ্যানিমাল ট্রায়াল থেকেই কোভ্যাক্সিন টিকার কার্যকারিতা প্রমাণিত। কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ)-এর সহযোগিতায় কোভ্যাক্সিন টিকা পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি। এই টিকায় এমন অ্যাডজুভ্যান্ট আছে তা কার্যকারিতা বহুগুণ বাড়াতে পারে। দেশজুড়ে প্রায় ১২ হাজার মানুষের ওপরে টিকার ট্রায়াল হয়েছে। যেখানে বিদেশি ভ্যাকসিনের ফর্মুলায় তৈরি সেরাম টিকার ট্রায়াল হচ্ছে ১২০০-১৬০০ জনের ওপরে। কাজেই কোভ্যাক্সিন টিকার কার্যকারিতা নিয়ে সংশয় থাকার কথাই নয়। কোভ্যাক্সিন টিকা নিয়ে যাবতীয় দ্বিধা-দ্বন্দ্বের ব্যাখ্যা দিয়ে আইসিএমআর প্রধান ডক্টর বলরাম ভার্গবও গতকাল বলেছেন, যে কোনও টিকা আগে পশুদের শরীরে পরীক্ষা করে অ্যানিমাল ট্রায়ালের রিপোর্ট সামনে আনা হয়। ভারত বায়োটেক আগেই তা করেছে। রেসাস প্রজাতির বাঁদরদের শরীরে এই টিকা দুর্দান্ত কাজ করেছে। দেশের তৈরি টিকাগুলির মধ্যে প্রথম অ্যানিমাল ট্রায়ালের রিপোর্ট ভারত বায়োটেকই জানায়। এই টিকা মানুষের শরীরে ৭০.৪ শতাংশ কার্যকরী হয়েছে বলেও জানিয়েছেন ভার্গব। তাঁর দাবি, করোনার নতুন স্ট্রেন থেকেও সুরক্ষা দেবে কোভ্যাক্সিন। কোভ্যাক্সিনে করোনার স্ট্রেন ছাড়াও ইমিউনোজেন (এপিটোপ) ব্যবহার করা হয়েছে। এই ইমিইনোজেন যে কোনও ভাইরাল জিনের বিরুদ্ধে মোকাবিলা করতে পারে বলেই দাবি তাঁর।

```