Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ম্যারাথন অপারেশন! ৫দিনে ১৮৫টি অস্ত্রোপচার করে নজির গড়লেন এসএসকেএমের চিকিৎসকরা

হাসপাতাল কর্তৃপক্ষর দাবি, যা রাজ্যের বুকে তো বটেই, দেশের ইতিহাসেও নজিরবিহীন।

ম্যারাথন অপারেশন! ৫দিনে ১৮৫টি অস্ত্রোপচার করে নজির গড়লেন এসএসকেএমের চিকিৎসকরা

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন।

শেষ আপডেট: 14 February 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: ম্যারাথন অপারেশন করে নজির গড়লেন ১৫ জন চিকিৎসক। ঘটনাস্থল, এসএসকেএম।

গত ৫ দিনে এখানে মোট ১৮৫ জন রোগীর বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। সব কটি অপারেশনই সফল হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষর দাবি,  যা রাজ্যের বুকে তো বটেই, দেশের ইতিহাসেও নজিরবিহীন।

হঠাৎ এমন উদ্যোগের কারণ কী? হাসপাতাল কর্তৃপক্ষর দাবি, নানা কারণে অস্ত্রোপচারের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। এদিকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রোগীর চেয়ে বেশি সংখ্যক রোগীর অস্ত্রোপচার করাও সম্ভব নয়। তাই চাপ কমাতে চিকিৎসকরা সকলে মিলে সিদ্ধান্ত নেন, তাঁরা সকলে একসঙ্গে একাধিক অপারেশন করবেন।

এজন্য হাসপাতালের নিয়মিত অপারেশনের পাশাপাশি অস্থায়ীভাবেও অপারেশন থিয়েটার তৈরি করা হয়। এর পর গত ৫ দিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অপারেশন শুরু করেন চিকিৎসকরা। জানা যাচ্ছে, ৫ দিনে মোট ২০০টি রোগীর অস্ত্রোপচারের টার্গেট নেওয়া হয়েছিল। সেখানে ১৮৫ রোগীর সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। এর মধ্যে ১৪ বছর বয়সি নাবালক যেমন ছিল তেমনই ছিলেন ৮০ বছর বয়সি বৃদ্ধও।

সরকারি হাসপাতালের এমন উদ্যোগে খুশি রোগী ও তাদের পরিজনেরা। তাঁদের কথায়, হাসপাতালের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যাঁরা বলেন সরকারি হাসপাতালে নাকি চিকিৎসা হয় না, তাঁদের বলব এসএসকেএম হাসপাতালে এসে দেখে যান, সরকারি চিকিৎসা পরিষেবা কাকে বলে!


```