Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বেআইনি সম্পত্তি, কর্নাটকের কংগ্রেস প্রধানকে ডেকে পাঠাল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদের মামলায় আমাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। শনিবার নিজেই একথা জানালেন কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। তাঁকে আগামী ২৫ নভেম্বর সিবিআই অফিসে যেতে হবে। শিবকুমার বলেন, "গত ১৯ নভেম্বর সিবিআই

বেআইনি সম্পত্তি, কর্নাটকের কংগ্রেস প্রধানকে ডেকে পাঠাল সিবিআই

শেষ আপডেট: 21 November 2020 15:48

দ্য ওয়াল ব্যুরো : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদের মামলায় আমাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। শনিবার নিজেই একথা জানালেন কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। তাঁকে আগামী ২৫ নভেম্বর সিবিআই অফিসে যেতে হবে। শিবকুমার বলেন, "গত ১৯ নভেম্বর সিবিআই অফিসারররা আমার বাড়িতে এসেছিলেন। সেদিন আমরা বাড়িতে ছিলাম না। পরদিন সকালে ফের তাঁরা আমার বাড়িতে আসেন। আমাকে বলেন, তাঁদের অফিসে যেতে হবে।" সিবিআই প্রথমে বলেছিল, ২৩ নভেম্বর বেলা চারটের সময় শিবকুমারকে তাদের অফিসে উপস্থিত হতে হবে। কিন্তু ওই দিন তিনি কংগ্রেসের পরিষদীয় দলনেতা সিদ্দারামাইয়ার সঙ্গে মাসকি ও বাসবকল্যাণ অঞ্চলে যাবেন। ওই দু'টি জায়গায় শীঘ্রই উপনির্বাচন হবে। শিবকুমার বলেন, "রবিবার থেকে আমি হসপেট, মাসকি ও বাসবকল্যাণ সফরে যাব। ফিরব ২৫ নভেম্বর। সিবিআই অফিসারদের ফোনে জানিয়েছি, ওই দিন বিকালে তাঁদের অফিসে যেতে পারি। তাঁরা রাজি হয়েছেন।" গত ১৯ নভেম্বর শিবকুমারের মেয়ে ঐশ্বর্যের সঙ্গে বিজেপি নেতা এস এম কৃষ্ণর নাতি অমর্ত্যের বাগদান সম্পন্ন হয়। অমর্ত্য ক্যাফে কফি ডে-র প্রয়াত প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থর ছেলে। গত ৫ অক্টোবর সিবিআই দিল্লি, কর্নাটক ও মহারাষ্ট্রের ১৪ টি জায়গায় রেড করে। তার মধ্যে শিবকুমারের অফিসেও হানা দেওয়া হয়েছিল। গোয়েন্দারা জানান, তল্লাশিতে ৫৭ লক্ষ টাকা এবং বেশ কয়েকটি নথিপত্র পাওয়া গিয়েছে। এরপরে শিবকুমার ও তাঁর পরিবারের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা করা হয়। সিবিআই জানায়, তাঁর কাছে ৭৪ কোটি ৯৩ লক্ষ টাকার বেআইনি সম্পদের হদিশ মিলেছে। গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন ও রাজ্যের জমি অধিগ্রহণ আইনের বিরুদ্ধে আন্দোলনে নামেন কর্নাটকের কৃষকরা। তাঁদের সমর্থনে বক্তব্য পেশ করেন শিবকুমার। তিনি অভিযোগ করেন, ওই সংশোধনী এনে সরকার কৃষকদের দাস বানাতে চায়। শিবকুমারের কথায়, “জমি অধিগ্রহণ বিলে একটা খুব খারাপ সংশোধনী আনা হয়েছে। চাষিদের থেকে যাতে জমি কিনে নেওয়া যায়, সেজন্য সরকার চেষ্টা করছে। তারা চাষিদের দাস বানিয়ে রাখতে চায়। আমরা সর্বশক্তি দিয়ে এই সংশোধনীর বিরোধিতা করব।” শিবকুমার পরে বলেন, “কংগ্রেস সব সময় চাষিদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা চাষিদের জমি দেওয়ার জন্য বিভিন্ন আইন করেছি। রাজ্যপাল যেন ওই বিলে সই না করেন।” মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেন, চাষিদের সম্ভবত ওই বিল নিয়ে ভুল বোঝানো হয়েছে। তাঁর কথায়, “আমি বার বার বলেছি, মাত্র দুই শতাংশ কৃষিজমি শিল্পের জন্য ব্যবহার করা যেতে পারে। এতে চাষিদের কোনও সমস্যা হবে না। তাঁদের ভুল বোঝানো হচ্ছে।”

```