Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুকুল রায়কে নিয়ে শুভেন্দুর মামলা থেকে সরে দাঁড়াল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ! কেন?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে বসিয়েছিল শাসকদল। যা নিয়ে ২০২১ সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু ও অম্বিকা রায়।

মুকুল রায়কে নিয়ে শুভেন্দুর মামলা থেকে সরে দাঁড়াল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ! কেন?

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 11 February 2025 20:45

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কল্যানীর বিধায়ক অম্বিকা রায়ের দায়ের করা দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। 

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে বসিয়েছিল শাসকদল। যা নিয়ে ২০২১ সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু ও অম্বিকা রায়।

আদালত সূত্রের খবর, ওই দুটি মামলা থেকেই সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। শীঘ্রই ওই দুটি মামলার শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ ধার্য করা হবে।

প্রসঙ্গত, মুকুলবাবু একুশের ভোটে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জিতেছিলেন। তারপর ওই বছরেরই ১১ জুন ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূল ভবনে এসে পুরনো দলে ফেরার আনুষ্ঠানিক পর্ব সারেন তিনি। সেই তাঁকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়।

রীতি হচ্ছে বিরোধী দলের বিধায়কই পিএসি-র চেয়ারম্যান হন। এই জায়গা থেকেই সংঘাত শুরু হয়। দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে বিজেপি মুকুল রায়ের বিধায়কপদ খারিজের আবেদন জানায়। স্পিকারের কাছে আবেদন জানানোর পাশাপাশি পিএসি কমিটি নিয়ে হাইকোর্টেও মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন স্পিকার। সেসবের পরেই স্পিকার জানান, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। এমনকি তাঁর আইনজীবীরা স্পিকারের কাছে এই কথাই বলেন যে, মুকুলবাবু অন্য দলে যোগ দেননি। সৌজন্যের কারণে অন্য দলের মঞ্চে হাজির হয়েছিলেন মাত্র। 


```