Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ দেখা যাবে বিনামূল্যে! জিও-কে টেক্কা দিতে বড় ঘোষণা হটস্টারের

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল বিনামূল্যেই দেখিয়েছে জিও। এবার তাদের টেক্কা দিতে বড় ঘোষণা করল ডিজনি প্লাস হটস্টার। আসন্ন এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপ মোবাইলে ফ্রিতে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মটি! খেলা দেখার ব্য

এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ দেখা যাবে বিনামূল্যে! জিও-কে টেক্কা দিতে বড় ঘোষণা হটস্টারের

শেষ আপডেট: 9 June 2023 10:04

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল বিনামূল্যেই দেখিয়েছে জিও। এবার তাদের টেক্কা দিতে বড় ঘোষণা করল ডিজনি প্লাস হটস্টার। আসন্ন এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপ মোবাইলে ফ্রিতে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মটি!

খেলা দেখার ব্যাপারে টিভি ছেড়ে এখন অনেকেই ঝুঁকেছেন মোবাইলে। দিনদিন জনপ্রিয়তা বাড়ছে অনলাইন প্ল্যাটফর্মগুলির। আইপিএলে জিও-র রেকর্ড-ব্রেকিং দর্শক সংখ্যার কথা মাথায় রেখেই হটস্টার বিনামূল্যে খেলা দেখানোর সিদ্ধান্ত নিল।

কোম্পানির তরফে বলা হয়েছে, ভারত জুড়ে ৫৪০ মিলিয়নেরও বেশি মোবাইল ব্যবহারকারীরা বিনামূল্যে অনলাইনে এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ দেখতে পাবেন। এতদিন হটস্টারে খেলা দেখতে গেলে সাবস্ক্রিপশন করতে হত। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপে সেই ঝামেলা থাকছে না। অর্থাৎ গাঁটের পয়সা খরচের প্রশ্নই উঠছে না।

কেন এমন সিদ্ধান্ত নিল হটস্টার? কোম্পানি তার বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটকে আরও বেশি দর্শকদের কাছে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, খেলা দেখার অভিজ্ঞতাকে পাল্টে দেবে বলেও দাবি করা হয়েছে হটস্টারের তরফে।

ডিজনি+ হটস্টারের প্রধান সজিথ শিবানন্দন বলেছেন, ‘ভারতে ওটিটি প্ল্যাটফর্মে দ্রুত বিকাশ ঘটছে। তাই দর্শকদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা নতুন নতুন কাজ করছি। এশিয়া কাপ এবং আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপকে আরও বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’

কেউটে-গোখরোকে হারিয়ে দাপট দেখাচ্ছে চন্দ্রবোড়া, সুন্দরবনে আতঙ্ক বাড়াচ্ছে এই সাপ


```