বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৮ হাজার ২২১ লিটার ভেজাল মদ, কাঁচা স্পিরিট, হলোগ্রাম, বোতল, লেবেল-সহ বিপুল উপকরণ। ধৃত ১১ জনের মধ্যে মূল অভিযুক্ত শঙ্কর বিশ্বাসও রয়েছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 28 September 2025 08:01
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মধ্যে বিপুল ভেজাল মদ পাচারের ছক (Rice Mill) বানচাল করল উত্তর দিনাজপুর (North Dinajpur) আবগারি দফতর। জেলার টুঙ্গিদিঘিতে টানা অভিযানে একের পর এক ভেজাল কারখানার (Liquor Factory) হদিশ মেলে।
বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৮ হাজার ২২১ লিটার ভেজাল মদ, কাঁচা স্পিরিট, হলোগ্রাম, বোতল, লেবেল-সহ বিপুল উপকরণ। ধৃত ১১ জনের মধ্যে মূল অভিযুক্ত শঙ্কর বিশ্বাসও রয়েছে।
প্রথম দফায় টুঙ্গিদিঘীর একটি রাইসমিলে মদ তৈরির কারখানায় হানা দিয়ে আবগারি দফতর উদ্ধার করে ৪ হাজার ৬৪০ লিটার ভেজাল মদ এবং ২ হাজার ২০০ লিটার কাঁচা স্পিরিট। বাজেয়াপ্ত হয় বোতলজাত করার মেশিন, হলোগ্রাম ও অন্যান্য উপকরণ।
পরে মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে দ্বিতীয় এক ভেজাল কারখানার হদিশ মেলে। সেখান থেকেও উদ্ধার হয় আরও কয়েক হাজার লিটার ভেজাল মদ।
সব মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৩ কোটি টাকার মদ ও উপকরণ। আবগারি দফতরের দাবি, পুজোর সময় বিহারে এই বিপুল ভেজাল মদ পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে টানা অভিযানে গোটা চক্রকেই ধরে ফেলা হল।