Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SIR: 'আমাদের কথাই তো মিলছে', বাংলায় দেড় কোটি নাম বাদ গেলে সুবিধা কার? স্পষ্ট মত দিলীপের

দিলীপ ঘোষের হিসাবে, ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। এরপর যাঁদের শুনানির জন্য ডাকা হয়েছিল, তাঁদের মধ্যে বিপুল সংখ্যক উপস্থিত হননি। শুধু এই অনুপস্থিতির ভিত্তিতেই প্রায় ৫০ লক্ষ নাম বাদ পড়তে পারে বলে তিনি মনে করছেন।

SIR: 'আমাদের কথাই তো মিলছে', বাংলায় দেড় কোটি নাম বাদ গেলে সুবিধা কার? স্পষ্ট মত দিলীপের

দিলীপ ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 February 2026 14:19

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর প্রক্রিয়া (West Bengal SIR) নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোরের মধ্যে আবারও বড়সড় দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, চূড়ান্ত তালিকা প্রকাশের (WB SIR Final Voter List) পর রাজ্যে দেড় কোটির কাছাকাছি নাম বাদ পড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, এখন পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে।

দিলীপ ঘোষের (Dilip Ghosh) হিসাবে, ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। এরপর যাঁদের শুনানির জন্য ডাকা হয়েছিল, তাঁদের মধ্যে বিপুল সংখ্যক উপস্থিত হননি। শুধু এই অনুপস্থিতির ভিত্তিতেই প্রায় ৫০ লক্ষ নাম বাদ পড়তে পারে বলে তিনি মনে করছেন। পাশাপাশি ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতির কারণে আরও প্রায় ৩৫ লক্ষ নাম প্রশ্নের মুখে। সব মিলিয়ে সংখ্যাটা দেড় কোটির কাছাকাছি পৌঁছতে পারে বলে দাবি বিজেপি নেতার।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন - এই প্রসঙ্গে দিলীপের মন্তব্য, এতে বিজেপির পূর্ববর্তী পরিসংখ্যান কার্যত মান্যতা পেল। তাঁর অভিযোগ, শুরু থেকেই তৃণমূল এই প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করেছে। নির্বাচন কমিশন যাতে এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দেয়, সেই উদ্দেশেই নানা বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও দাবি তাঁর। আদালতের দ্বারস্থ হয়েও সুবিধা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

এত নাম বাদ গেলে কার লাভ, কার ক্ষতি - এই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, বিরোধী পক্ষই এর রাজনৈতিক সুবিধা পাবে। তাঁর দাবি, তৃণমূলের কয়েকজন প্রভাবশালী নেতার এলাকায় গড়ে ৭০ হাজার করে নাম বাদ গিয়েছে, যা মোট ভোটারের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ। এতদিন যাঁরা জিতেছেন, তাঁদের ভোটভিত্তি নিয়েই প্রশ্ন উঠবে বলে তাঁর মত।

রাজ্যে নির্বাচনের আগে হিংসার আশঙ্কাও প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, পরিস্থিতি উদ্বেগজনক। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানান।


```