Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'পুলিশের ওপর ভরসা নেই, রামনবমীতে অস্ত্র-মিছিল দরকার', ব্যাখ্যা দিলেন দিলীপ

দিলীপ ফের অভিযোগের সুরে বলেন, রাজ্য জায়গায় জায়গায় হিন্দুদের ওপর হামলা হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে তো পুজো-পাঠ বন্ধ করে দিতে হবে, মিছিল বেরোতে পারবে না।

'পুলিশের ওপর ভরসা নেই, রামনবমীতে অস্ত্র-মিছিল দরকার', ব্যাখ্যা দিলেন দিলীপ

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 31 March 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর (Ramnavami) দিন অস্ত্র নিয়ে মিছিল বেরোবে এবং তার দরকারও রয়েছে! বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই মন্তব্য করে তার যুক্তিও দিলেন। রাজ্যের পুলিশকে সরাসরি নিশানা করে তাঁর বক্তব্য, পুলিশের ওপর তাঁদের ভরসা নেই। নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। 

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রামনবমী প্রসঙ্গে দিলীপ বলেন, ''অস্ত্র নিয়ে মিছিল নতুন নয়। মহরমে অস্ত্র বেরোতে পারে, রামনবমীতে কেন নয়? আমাদের সব দেব-দেবীদের হাতে অস্ত্র রয়েছে। আর মিছিলের সুরক্ষার জন্যই অস্ত্র নিয়ে বেরনোর দরকার আছে কারণ পুলিশের ওপর ভরসা নেই।'' বিজেপি নেতার কটাক্ষ, পুলিশের নিজেদেরই সুরক্ষা নেই, তাঁরা কী করে সুরক্ষা দেবে! এই প্রসঙ্গে মালদহের মোথাবাড়ির ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। 

দিলীপ ফের অভিযোগের সুরে বলেন, রাজ্য জায়গায় জায়গায় হিন্দুদের ওপর হামলা হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে তো পুজো-পাঠ বন্ধ করে দিতে হবে, মিছিল বেরোতে পারবে না। সেজন্য হিন্দুদের নিজেদের সুরক্ষার জন্য নিজেদের ব্যবস্থা করতে হবে।

প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির সাফ কথা, হিন্দুদের উৎসব পালনে বাধা দেওয়ার ঘটনা দিনদিন বেড়ে যাচ্ছে। মালদহ-সহ রাজ্যের বেশ কিছু এলাকায় অশান্তির ঘটনা সেটাই প্রমাণ করে। ইচ্ছাকৃতভাবে হিন্দুরা যাতে রাস্তায় না বেরোয়, উৎসব পালন না করে, একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, পুলিশের তরফে স্পষ্টত বলা হয়েছে, রামনবমীর আগে পোস্টার-প্ল্যাকার্ড লাগিয়ে হিংসা ছড়ানোর ছক রয়েছে বেশ কিছু সংগঠনের। কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন, এই আর্জি জানানো হয়েছে।

পুলিশ তরফে এও জানানো হয়, আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ। সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না দিতেও অনুরোধ করা হয়েছে। দিলীপ অবশ্য পাল্টা দিয়ে বলেছেন, জেলায় জেলায় এই যে ধর্ম নিয়ে উত্তেজনা শুরু হয়ে গেছে, এটা বাড়বে। সরকারের উচিত এটা দেখা। নাহলে দুদিক থেকেই উত্তেজনা হবে।


```