Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

রামকে বরণ করতে বাংলা থেকে ১০১ কেজি খাঁটি মধু পাঠালেন দিলীপ ঘোষ 

শুক্রবারই দিলীপবাবুর পাঠানো সুন্দরবনের বিশেষ প্রজাতির এই মধু পৌঁছেছে অযোধ্যার রাম মন্দিরে। বিশেষ দুধের ক্যানে করে পাঠানো হয়েছে এই মধু।

রামকে বরণ করতে বাংলা থেকে ১০১ কেজি খাঁটি মধু পাঠালেন দিলীপ ঘোষ 

শেষ আপডেট: 19 January 2024 20:25

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র ৭২ ঘণ্টা। তারপরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান  ঘটিয়ে অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালা বা শিশু রামের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। অযোধ্যাজুড়ে এখন সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

দেশ, বিদেশ থেকে আসছে রামলালার জন্য সামগ্রী। সেজন্য গড়ে তোলা হয়েছে বিশেষ ভান্ডারও। রামের প্রাণ প্রতিষ্ঠার দিনে ব্যবহার করা হবে ওই সব বিশেষ সামগ্রী। এবার এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে।

বাংলার তরফে তিনি অযোধ্যায় রামলালার জন্য পাঠালেন ১০১ কেজি খাঁটি মধু। শুক্রবারই দিলীপবাবুর পাঠানো সুন্দরবনের বিশেষ প্রজাতির এই মধু পৌঁছেছে অযোধ্যার রাম মন্দিরে। বিশেষ দুধের ক্যানে করে পাঠানো হয়েছে এই মধু।

দিলীপবাবু বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই অযোধ্যায় রামের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিদেশ থেকেও পুণ্যার্থীরা বিভিন্ন সামগ্রী পাঠাচ্ছেন। আর বাংলা কেন পিছিয়ে থাকবে। তাই মধু পাঠানোর উদ্যোগ।” 

দিলীপবাবুর আশা, ২২ জানুয়ারি ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার সময় বাংলা থেকে পাঠানো এই মধু ব্যবহার করা হবে।

রাতারাতি ভাবলেন আর ১০১ কেজি মধু কিনে অযোধ্যায় পাঠিয়ে দিলেন, বিষয়টা এমন নয়। সুন্দরবনের মধু বাংলা তো বটেই সারা দেশেই বিখ্যাত।  বিজেপি সাংসদ জানিয়েছেন, গত বছরের জুন-জুলাইয়ে তিনি সুন্দরবনের পাথরপ্রতিমা অঞ্চলের বাসিন্দা, রামের সাধক হরিপদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। হরিপদ এবং তাঁর ছেলে গোকুল এলাকার আরও কিছু মানুষকে নিয়ে গত ৬ মাস ধরে মৌমাছির চাক থেকে প্রভু রামের জন্য এই বিশেষ মধু সংগ্রহ করেন।


```