Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না', বাংলাদেশের মৌলবাদী নেতাদের আক্রমণ দিলীপের

একের পর এক নেতার মুখে যখন ভারত বিরোধী স্লোগান চলছেই, তখনই মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তাঁর।

'সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না', বাংলাদেশের মৌলবাদী নেতাদের আক্রমণ দিলীপের

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 13 December 2024 11:52

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে সে দেশের কোথাও পতাকা পোড়ানো হচ্ছে আবার কোথাও রাস্তায় পাপোষের মতো ব্যবহার করা হচ্ছে।

ওপার বাংলার দিকে দিকে উঠছে ভারত বিরোধী স্লোগান। এই আবহে ভারত বিরোধী স্বরকে তীব্রতর করছেন মৌলবাদী কট্টরপন্থীরা। বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির সামনে আসা থামছেই না। ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি দিয়েছেন সে দেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান।

ক'দিন আগেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে নিজেকে পাকিস্তানের কট্টরপন্থী নেতা হিসেবে দাবি করে এক ব্যক্তি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'বাংলাদেশের দিকে চোখ তুলে দেখলে, চোখ উপড়ে নেব। হাত তুললে হাত ভেঙে দেব।' 

একের পর এক নেতার মুখে যখন ভারত বিরোধী স্লোগান চলছেই, তখনই মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তাঁর। কট্টপন্থীদের সঙ্গে ভিখারিরও তুলনা করেন তিনি।

জলপাইগুড়িতে চায়ে পে চর্চায় বসে দিলীপ বলেন, 'ওই দেশে তো সামরিক বিভাগই নেই। চুরি করে খায়। আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড়বড় বুলি ঝাড়েন।সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের।'

হাসিনা সরকারের অবসান ঘটিয়ে এখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে সেদেশে সংখ্যালঘুদের ওপর ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনায় ইউনুস সরকারের তীব্র সমালোচনা করেছে ভারত। এরপর থেকেই ভারত বিরোধী স্লোগান উঠছে বাংলাদেশে। এমনকী পাকিস্তানের সঙ্গে বিমান চলাচলও শুরু করেছে ইউনুস সরকার।


```