Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাঁকুড়ায় মাছ ধরে দিন শুরু করলেন দিলীপ ঘোষ! বললেন, 'বাকি ধরা তো হয়েই গেছে'

দিলীপের ছিপে উঠল একটি চারা মাছও!

বাঁকুড়ায় মাছ ধরে দিন শুরু করলেন দিলীপ ঘোষ! বললেন, 'বাকি ধরা তো হয়েই গেছে'

দিলীপ ঘোষ।

শেষ আপডেট: 23 May 2024 11:42

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের ভোট মিটে যাওয়ার পর থেকেই ঝাড়া হাত-পা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের! রাজ্যের অন্যান্য কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করছেন তিনি। আগামী ২৫ মে ষষ্ঠদফায় ভোট হবে দক্ষিবঙ্গের আট জেলায়। সেই তালিকায় রয়েছে বাঁকুড়াও। 

বুধবার থেকেই বাঁকুড়ায় রয়েছেন দিলীপ। বৃহস্পতিবার সকালে তাঁকে দেখা গেল বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ের একটি পুকুর পাড়ে! ছিপ হাতে মাছ ধরতে নেমে পড়লেন বিজেপি নেতা। দিলীপের ছিপে উঠল একটি চারা মাছও!

বললেন, "মীন দর্শন করেই দিনটা শুরু করলাম। বাকি ধরা তো ইতিমধ্যে হয়েই গেছে!' বোঝাতে চাইলেন, গতবারের চেয়ে এবারে বিজেপি আরও বেশি আসন পেতে পারে। দিলীপের কথায়, "বিজেপি জিতে গেছে, ৪ তারিখ শুধুমাত্র আসন গোনার কাজটা বাকি আছে!"

বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় তৃণমূলী দুষ্কৃতীদের হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। জখম আরও সাতজন। ওই প্রসঙ্গে দিলীপের অভিযোগ, "ভোট যত এগোচ্ছে ততই তৃণমূল হারছে, এটা বুঝতে পেরেই ওরা হামলা করছে। কমিশনকে বলব, আরও তৎপর হত। পাড়ায় পাড়ায় রুটমার্চ শুরু করতে।"

এই প্রসঙ্গে টেনে এনেছেন বাম জমানার প্রসঙ্গও। দিলীপের কথায়, "গায়ের জোরে বন্দুক দেখিয়ে রাজনীতি কতদিন চলতে পারে? তাহলে তো সিপিএম এতদিন ক্ষমতায় থেকে যেত!"


```