Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মেদিনীপুরে ২০ দিনের প্রচারে ৯০ হাজারে জিতেছিলাম, শেষ প্রচারে বর্ধমানের হিসেব দিলেন দিলীপ

গত লোকসভা ভোটে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র থেকে নাম মাত্র ভোটে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন দু'জন প্রার্থী। ফলাফল দেখে সে সময় শোরগোল পড়ে গিয়েছিল। কারণ, পুরসভা ভোটেও এর থেকে বেশি ভোটে জয়ী হন কাউন্সিলররা।

মেদিনীপুরে ২০ দিনের প্রচারে ৯০ হাজারে জিতেছিলাম, শেষ প্রচারে বর্ধমানের হিসেব দিলেন দিলীপ

দিলীপ ঘোষ।

শেষ আপডেট: 11 May 2024 12:18

দ্য ওয়াল ব্যুরো: গত লোকসভা ভোটে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র থেকে নাম মাত্র ভোটে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন দু'জন প্রার্থী। জয়ের নিরিখে বাংলায় সবচেয়ে কম ব্যবধানে আরামবাগ থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। তাঁর জয়ের ব্য়বধান ছিল ১ হাজার ১৪২! বর্ধমান-দুর্গাপুর আসনে বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া জয়ী হয়েছিলেন ২ হাজার ৪৩৯ ভোটে।

ফলাফল দেখে সে সময় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। কারণ, পুরসভা ভোটেও এর থেকে বেশি ভোটে জয়ী হন কাউন্সিলররা। এবারে বর্ধমান-দুর্গাপুর আসনে বিজেপি প্রার্থী করেছে মেদিনীপুরে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে। দিলীপের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে কীর্তি আজাদকে।

শুরু থেকেই দু'জনে মাটি কামড়ে পড়ে থেকেছেন। শনিবার ছিল প্রচারের শেষ দিন। দুর্গাপুরের ধোবিঘাট এলাকায় রোড শো করেন দিলীপ।

মেদিনীপুরের থেকে লড়াইটা কি একটু বেশি কঠিন?

দিলীপের সটান জবাব, "রাজ্য সভাপতি থাকাকালীন মেদিনীপুরে আমার এলাকায় মাত্র ২০ দিন প্রচার করে ৯০ হাজার ভোটে জিতেছিলাম। এখানে এবারে দেড়মাস সময় পেয়েছি। প্রত্যেকটা এলাকায় প্রচার করেছি। তাছাড়া জেতা সিট, মার্জিনটা বাড়াতে হবে। খুব কঠিন কিছু নয়। কর্মীরাও পরিশ্রম করছেন। আশা করছি লক্ষাধিক ভোটে জিতব।"

অচেনা আসনে লড়াইয়ের অভিজ্ঞতা অবশ্য আগেও রয়েছে দিলীপের। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে আদি বাড়ি দিলীপ ঘোষের। ২০১৬ সালে লড়াই করেছিলেন খড়গপুর বিধানসভা থেকে। ১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত, মাঝে ৭৭ সালের ভোট বাদ দিলে প্রতিবারই এখান থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রয়াত জ্ঞানসিং সোহন পাল ওরফে চাচা। ২০১৬ সালে চাচাকে ৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ।

১৯ এর লোকসভা ভোটে বিজেপি দিলীপকে মেদিনীপুরে প্রার্থী করে। একদা সিপিআইয়ের দখলে থাকা এই আসনে ২০১৪ সালের লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সন্ধ্যা রায়। তৃণমূলের দখলে থাকা আসনে প্রায় ৯০ হাজার ভোটে উনিশের নির্বাচনে জয়ী হন দিলীপ।

এখন দেখার খড়গপুর, মেদিনীপুরের ধারা বর্ধমান-দুর্গাপুরেও দিলীপ বজায় রাখতে পারেন কি না।


```