Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘যার শরীরে হিন্দু রক্ত রয়েছে..’ উগ্র ধর্মীয় পথে ভেসে ওঠার চেষ্টা দিলীপের? পাল্টা ব্রাত্য

দিলীপ ঘোষ তৃণমূলের সোমবারের মিছিল নিয়ে চড়া সুরে আক্রমণ শানালেন। তাঁর সেই কথায়, উগ্র হিন্দুত্বের স্বাদ ও ঘ্রাণ যেন মঁ মঁ করছে।

‘যার শরীরে হিন্দু রক্ত রয়েছে..’ উগ্র ধর্মীয় পথে ভেসে ওঠার চেষ্টা দিলীপের? পাল্টা ব্রাত্য

শেষ আপডেট: 19 January 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির রাজ্য সংগঠনে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ যে এখন কিছুটা কোণঠাসা তা আপাতদর্শনে স্পষ্ট। বরং দিলীপ-রাহুলদের পরিবর্তে নব্যরা জমি দখল করে নিয়েছে।

এহেন পরিস্থিতিতে শুক্রবার দিলীপ ঘোষ তৃণমূলের সোমবারের মিছিল নিয়ে চড়া সুরে আক্রমণ শানালেন। তাঁর সেই কথায়, উগ্র হিন্দুত্বের স্বাদ ও ঘ্রাণ যেন মঁ মঁ করছে।

দিলীপ ঘোষ আরএসএসের প্রচারক ছিলেন। ছোট থেকে শাখা করে বড় হয়েছেন। এদিন মেদিনীপুরের সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ টুইট করে বলেছেন, “যার শরীরে হিন্দু রক্ত রয়েছে, সে রামের বিরুদ্ধে যাবে না। যারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোগী, এই করেই খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এরকম কিছু লোক তৃণমূলের রাম বিরোধী মিছিলে যাবে।”

লোকসভা ভোট আসন্ন। তার আগে রাম মন্দিরকে আশ্রয় করে বিজেপি গোটা দেশে ধর্মীয় মেরুকরণ তীব্র করে তুলতে পারছেন বলেই অনেকের ধারনা। তবে বাংলায় রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, দিলীপ ফের প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছেন। সম্ভবত সেই কারণেই এত উগ্র মন্তব্য করছেন। কারণ ইদানীং সংবাদমাধ্যমে দিলীপের অনেকটা পরিসর কেড়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররা। হতে পারে সেই কারণেই এতটা আগ্রাসী।

তবে দিলীপের এ কথা এক তরফা থাকেনি। তা মোকাবিলা করার চেষ্টা করেছে শাসক দলও। এ ব্যাপারে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু পাল্টা টুইট করে বলেছেন, বাংলায় সাম্প্রদায়িক হিংসা ছড়াতে এরা মরিয়া হয়ে উঠেছে। রাম নবমীর মিছিলের নামে এভাবেই ওরা বিভাজন তৈরি করতে চেয়েছিল। রাজ্যে বিজেপির এই ষড়যন্ত্রকে বানচাল করে দিয়ে সম্প্রীতি ও সৌভাতৃত্বের পরিবেশ টিকিয়ে রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।


```