Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ব্রেকআপের পর চায়ের দোকান! 'দিল টুটা আশিক চায়েওয়ালা' ভাইরাল ইন্টারনেটে

দ্য ওয়াল ব্যুরো: 'যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নয় লেনাদেনা...' কিংবা 'এক কাপ চায়ে আমি তোমাকে চাই' প্রেম রসের রসিক যে জন নয়, তাঁর সঙ্গে মনের লেনদেন চলে না! হৃদয় অবাধ্য হলেও তাকে বশ মানাতে হয়! আর মনকে বশে আনে বন্ধুবান্ধব আর চা! আসলে

ব্রেকআপের পর চায়ের দোকান! 'দিল টুটা আশিক চায়েওয়ালা' ভাইরাল ইন্টারনেটে

শেষ আপডেট: 20 January 2021 11:28

দ্য ওয়াল ব্যুরো: 'যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নয় লেনাদেনা...' কিংবা 'এক কাপ চায়ে আমি তোমাকে চাই' প্রেম রসের রসিক যে জন নয়, তাঁর সঙ্গে মনের লেনদেন চলে না! হৃদয় অবাধ্য হলেও তাকে বশ মানাতে হয়! আর মনকে বশে আনে বন্ধুবান্ধব আর চা! আসলে প্রেমের পূর্বরাগ থেকে বিরহের কাতরতা সব বোঝে চায়ের ভাঁড়। প্রেম-পলিটিক্স সব কিছুর চর্চা হয় চায়ের আড্ডাতে। হাজারও মন ভাঙা হৃদয়, একটু আরাম খোঁজে চায়ের উষ্ণতাতে। এরকমই ভাঙা মন নিয়ে দেরাদুনের এক তরুণ শুরু করেন একটি চায়ের দোকান। 'দিল টুটা আশিক চায়েওয়ালা' নামের ক্যাফের নাম এখন সব ব্যর্থ থেকে সফল- সব প্রেমিকদেরই মুখে মুখে। আসলে মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর থেকে অনেক ভাল চায়ের প্রেমে পড়া! এই উপলব্ধি নিয়েই ক্যাফেটি খোলেন ২১ বছরের দিব্যাংশু বাত্রা। লকডাউনের সময়ে তাঁর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, আর হৃদয় ভাঙার সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি 'ব্রেকআপ'কেই থিম হিসেবে বেছে নিয়েছেন নিজের ক্যাফের। তবে এই নতুন উদ্যোগটি নিতে এবং সবটা সাজিয়ে গুছিয়ে শুরু করতে তাঁর সময় লেগেছে ছয়মাসেরও বেশি। কিন্তু তাঁর দোকানের এই অভিনব থিম মন কেড়েছে অনেকেরই, যা ইন্টারনেটে ভাইরাল হয়েছে অত্যন্ত দ্রুতগতিতে। দিব্যাংশু ও তাঁর ছোট ভাই রাহুল বাত্রা একসঙ্গে মিলে শুরু করেছেন এই ক্যাফে। তাঁরা নিজেদের সমস্ত জমানো অর্থ দিয়ে শুরু করেন এই চায়ের দোকান, যেটা উদ্বোধন করেন ১৬ ডিসেম্বর ২০২০তে। শুধু চা নয়, এখন মোমো, বিভিন্ন ধরনের পানীয়, স্ন্যাক্সও পাওয়া যায় এখানে। দেরাদুনের জিএমএস রোডের ওপরে রয়েছে 'দিল টুটা আশিক চায়েওয়ালা'। খুব কম সময়ের মধ্যেই এই চায়ের দোকানটি হয়ে উঠেছে সেনসেশন। বিশেষত টিনেজারদের মধ্যে এই দোকানটিকে নিয়ে চলছে ব্যাপক ক্রেজ। দোকানের ট্যাগ লাইনটা আরও বেশি করে মন কেড়েছে নেটিজেনদের। সকলেরই মুখে মুখে ঘুরছে, 'মান লো মেরী রাই, ইশক সে বেহতার হ্যায় চায়ে'! প্রেমে দাগা খাওয়া যে কেউই নিজেকে মেলাতে পারবেন এই থিমের সঙ্গে! তাই হয়তো এঁদের ইনস্টাগ্রাম পেজে রয়েছে প্রচুর ফলোয়ার্স, আর ব্যাপকভাবে ভাইরাল হয়েছে 'দিল টুটা আশিক চায়েওয়ালা।' যদি দেরাদুনের আসার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আসবেন 'দিল টুটা আশিক চায়েওয়ালা'তে। আর যদি ব্রেকআপ, মন ভাগ ভাঙার কষ্টে ভোগেন, তাহলে অবশ্যই মোক্ষম দাওয়াই হবে চা এবং এই দোকানের ট্যাগ লাইনগুলো।

```