Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৭৫ বছরের দিগ্বিজয় সিং, ৭৪ বছরের হাসানও হাঁটছেন ৫২ বছরের রাহুলের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: কেরলে (Kerala) কংগ্রেসের (congress) ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) ভিড় উপচে পড়ছে। যদিও কংগ্রেস নেতাদের আশঙ্কা ছিল, বাতাসে তীব্র আর্দ্রতার কারণে হাঁটার লোক পাওয়া কঠিন হবে। আবহাওয়া সত্যিই অসহনীয়। কিন্তু তাত

৭৫ বছরের দিগ্বিজয় সিং, ৭৪ বছরের হাসানও হাঁটছেন ৫২ বছরের রাহুলের সঙ্গে

শেষ আপডেট: 14 September 2022 04:57

দ্য ওয়াল ব্যুরো: কেরলে (Kerala) কংগ্রেসের (congress) ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) ভিড় উপচে পড়ছে। যদিও কংগ্রেস নেতাদের আশঙ্কা ছিল, বাতাসে তীব্র আর্দ্রতার কারণে হাঁটার লোক পাওয়া কঠিন হবে।

আবহাওয়া সত্যিই অসহনীয়। কিন্তু তাতে এতটুকু দমেননি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং (Digvijay Singh)। ৭৫ বছর বয়সেও গত সাত দিন প্রতিদিন পঁচিশ কিলোমিটার হাঁটছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। পরনে খাদির পাজমা পাঞ্জাবি। মাথায় নেহেরু টুপি। পায়ে স্নিকার।

দিগ্বিজয়ের মতো প্রবীণ নেতাদের জন্য কয়েকটি গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। আছে কর্মীদের জন্য কিছু বাস। কারও হাঁটতে সমস্যা হলে বসে উঠে পড়তে পারেন। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী কখনও কখনও গাড়িতে উঠে পড়ছেন। এই তালিকায় আছেন রমেশ চেন্নিথালাও। আরও অনেক প্রবীণ নেতাও তাই।

তবে দিগ্বিজয় ব্যতিক্রম। তিনি হাঁটছেন তো হাঁটছেন। সঙ্গী স্ত্রী প্রাক্তন টিভি অ্যাংকর অমৃতা রাই।সাংবাদিকেরা ঘিরে ধরে দিগ্বিজয়ের কাছে জানতে চান, তাঁর এই স্টামিনার রহস্য কী?

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ত্রীকে দেখিয়ে মজা করে বলেন, অমৃতা আমার থেকে ২৩ বছরের ছোট। কম বয়সি বউয়ের সঙ্গে হাঁটতে পারাও সৌভাগ্য। তবে আসল কারণ হল, দিগ্বিজয় নিয়মিত শরীর চর্চা করেন এবং এমন পদযাত্রায় অংশ নেওয়ার অভিজ্ঞতাও আছে তাঁর।

২০১৮- র বিধানসভা ভোটের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাতে নর্মদা নদীর পাড় ধরে তিন হাজার কিলোমিটার পদযাত্রা করেন এই নেতা। সেবার রাজস্থান ও মধ্যপ্রদেশে ক্ষমতায় ফেরে কংগ্রেস।

দিগ্বিজয়কে নিয়ে আরও একটি বিষয় লক্ষনীয়। রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক পড়েছে নেতাদের। দিগ্বিজয় সেই প্রতিযোগিতায় নেই। পদযাত্রীদের সকলের পিছনে হাঁটছেন তিনি। তবে হাঁটছেন। গাড়িতে ওঠেননি এখনও।

আগামী বছর মধ্যপ্রদেশ বিধানসভার ভোট। আগের বার তিনি দলকে ক্ষমতায় ফেরালেও মুখ্যমন্ত্রী করেননি সনিয়া, রাহুলরা। যদিও কংগ্রেস ক্ষমতায় এলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয়কে মুখ্যমন্ত্রী করবে ধরে নিয়ে প্রচারে বিজেপি তাঁকে টার্গেট করে।

অনেকেই মনে করছেন, আগামী নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত রাখছে দিগ্বিজয়। তিনি সুস্থ সবল, ছুটতে পারেন, সাড়ে তিন কিলোমিটার পদযাত্রা করতে পারেন ৭৫ বছর বয়সেও, রাজনীতিতে এর মূল্য অসীম, জানেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির এই প্রবীণ সদস্য। বিশেষ করে মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি তথা আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী কলমনাথের নিষ্ক্রিয়তা অনেকেরই নজর এড়ায়নি।

৫২ বছর বয়সি রাহুলের সঙ্গে পাল্লা গিয়ে হাঁটছেন কেরলের এমপি কে মুরলিধরন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের কনভেনর এম এম হাসানও। দ্বিতীয়জনের বয়স এখন ৭৪। প্রথমজন সত্তরের কাছাকাছি। রবিবার ভারত জোড়ো যাত্রা কেরলে ঢোকার পর থেকে প্রতিদিন পঁচিশ কিলোমিটার হাঁটছেন তাঁরাও। কেরলে এই যাত্রা চলবে ১৮ দিন। সবে তিন দিন পেরিয়েছে এই রাজ্যে। এই যাত্রা প্রস্তুতি কমিটির আহ্বায়ক দিগ্বিজয় বাকি রাজ্যে প্রস্তুতির কাজ সারতে ক'দিনের জন্য দিল্লি যাবেন। ফের যোগ দেবেন পদযাত্রায়।

রাহুলের ভারত জোড়োয়‌ জুড়েছে শিশুরা, নির্বাচন কমিশনে নালিশ কেন্দ্রের শিশু কমিশনের


```